শিরোনাম
icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা icon ফারইস্ট নিটিংয়ের বোর্ড সভা ১১ নভেম্বর icon বিডি থাই ফুডের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সমতা লেদারের বোর্ড সভা ১০ নভেম্বর icon কুইন সাউথের বোর্ড সভা ১১ নভেম্বর icon সোনার দামে বড় লাফ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon মোংলার পথে প্রধানমন্ত্রী icon হাওয়েল টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon তিন দিনে ৫২১ মিলিয়ন ডলার রেমিট্যান্স icon শিক্ষার্থীদের জন্য খুলছে বঙ্গভবন, দেড় ঘণ্টার ভ্রমণ icon কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফে চেক হস্তান্তর অনুষ্ঠান icon মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা হিসাব খোলার সুযোগ
down of head

তেজগাঁওয়ে ৫ দিনের চামড়াজাত পণ্যের মেলা

দেশের চামড়া ও চামড়াজাত পণ্যের উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা-২০২৬’।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে বুধবার (১৬ সেপ্টেম্বর) শুরু হয়ে মেলা চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

বিসিকের প্রধান কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন উদ্যোক্তা ও প্রতিষ্ঠান তাদের তৈরি চামড়া ও চামড়াজাত পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। দর্শনার্থীরা মেলায় বিভিন্ন ধরনের আকর্ষণীয় চামড়াজাত পণ্য কেনার সুযোগ পাবেন।

জানা গেছে, বুধবার বিকেল ৩টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাজনৈতিক উপদেষ্টা এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভী এ মেলার উদ্বোধন করবেন।

বিসিক জানিয়েছে, মেলায় চামড়ার তৈরি বিভিন্ন পণ্যের পাশাপাশি চামড়াজাত ব্যাগ, জুতা, মানিব্যাগসহ বিভিন্ন ব্যবহার্য ও ফ্যাশনপণ্য প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দেশীয় উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণ এবং ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে।

সম্পর্কিত খবর