শিরোনাম
icon কোটি কোটি টাকা লুট সোনার বাংলায়, কারাগারে খালেক icon রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখার দাবি ব্যবসায়ীদের icon নামসর্বস্ব আমদানি-রপ্তানিতে ১০২ কোটি টাকা ফাঁকি icon ইসলামী ইন্স্যুরেন্সের পর্ষদে আইডিআরএর পর্যবেক্ষক নিয়োগ icon হাওয়েল টেক্সটাইলের বোর্ড সভা ৫ নভেম্বর icon নাহি অ্যালুমিনিয়ামের বোর্ড সভা ৪ নভেম্বর icon পাওয়ার গ্রীডের বোর্ড সভা ৮ নভেম্বর icon ডরিন পাওয়ারের বোর্ড সভা ৫ নভেম্বর icon ডেসকোর বোর্ড সভা ৫ নভেম্বর icon মিশ্র সূচকে এক ঘণ্টায় লেনদেন ১২৮ কোটি টাকা icon বাড়লো সোনার দাম icon তাপপ্রবাহে বছরে ক্ষতি ১৭.৫ বিলিয়ন ডলার icon পেঁয়াজের উৎপাদন বেড়েছে, কমেছে আলু-গম icon কিউআর কোডে সরাসরি টাকা পাঠানোর সুযোগ icon টানা তিন মাস পোশাক রপ্তানি বাড়লো icon প্রাইজ বন্ডে মিলল ৬ লাখ টাকার বিজয়ী icon কারখানা চালু রাখা ও নিরাপত্তায় প্রধানমন্ত্রীর নির্দেশ icon দুই শিল্পাঞ্চলে ২৭৭ কারখানা বন্ধ icon ৪ দিন গ্যাসের চাপ কম থাকবে icon অক্টোবরেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা icon ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ভর্তি ১৯২৯ icon লেনদেনের শীর্ষে মতিন স্পিনিং মিলস icon সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা icon গার্ডিয়ান লাইফের ৫০ কর্মকর্তাকে বিআইপিডির প্রশিক্ষণ প্রদান icon পতনে শুরু শেয়ারবাজারের সপ্তাহ
down of head

মিছিল নিয়ে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকরা

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে এর আগে টানা দুই দিন মুখোমুখি অবস্থান নেয় সচেতন গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। তবে গতকাল সোমবার অবস্থানের দ্বিতীয় দিন গ্রাহক ফোরামের উপর হামলা চালিয়েছিল চাকরিচূত ব্যাংক কর্মকর্তারা। এতে পাঁচজন গুরুতরসহ মোট ৩০ জন সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা আহত হয়। অন্যদিকে চাকরিচূত ব্যাংক কর্মকর্তাদের ও ২৫ জন আহত হয়েছে বলে দাবি করা হয়। এ নিয়ে গতকাল প্রায় ৫৫ জন আহত পাল্টাপাল্টি অভিযোগ করা হয়।

তবে এর জবাবে আজ সচেতন গ্রাহক ফোরাম সকাল থেকেই মতিঝিল দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংক টাওয়ারের আশপাশে অবস্থান নেন। পরবর্তীতে মিছিল সহকারে সকাল দশটার সময় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেয় গ্রাহক ফোরামের সদস্যরা। তবে মতিঝিল দিলকুশা এলাকায় দেখা যায়নি চাকরিচূত কর্মকর্তাদের।

এদিকে যে কোন প্রকারের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সহ গোয়েন্দা সংস্থার সদস্য এবং ইসলামী ব্যাংকের নিজস্ব সিকিউরিটির উপস্থিতি রয়েছে।

সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, ইসলামী ব্যাংককে অস্থিতিশীল করার যেকোনো অশুভ তৎপরতা ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে গ্রাহকরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন। গ্রাহকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি বলেন, ব্যাংকের স্থিতিশীলতা ও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। একই সঙ্গে এস আলম গ্রুপের বিদেশে পাচার করা সম্পদ উদ্ধার ও ব্যাংকের স্বার্থে তা বাজেয়াপ্ত করতে হবে। অবৈধভাবে নেওয়া ঋণ সুবিধার সমন্বয় এবং সংশ্লিষ্ট মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

নুরুন্নবী মানিক আরও বলেন, ব্যাংক কোম্পানি আইনের ১৪(খ) ধারা অনুযায়ী এস আলম গ্রুপের অবৈধভাবে ধারণ করা শেয়ার বাজেয়াপ্ত করে তা বাজারে বিক্রি অথবা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করতে হবে। এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

সম্পর্কিত খবর