down of head

ঋণখেলাপি হওয়ায় রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা

ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে চিহ্নিত হওয়ায় রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি আলী আফজালের পদ শূন্য ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদনের ভিত্তিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদনে রিহ্যাব সভাপতি মো. আলী আফজালকে একটি ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ কারণে ‘বাণিজ্য সংগঠন আইন, ২০২২’-এর ২৩(১)(খ) ধারা অনুযায়ী তাঁর সভাপতি পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে চিঠির অনুলিপি রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক, এফবিসিসিআইয়ের প্রশাসকসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর