শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

প্রচুর সম্ভাবনা রয়েছে দেশের বীমা খাতে

দেশের বীমা খাতে প্রচুর সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’২১ শেষ দিন উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত ‘টু আইডিয়া সিকিউরিটিজ ইনভেস্ট প্রটেক্ট ইন্স্যুরেন্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সম্ভবনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।  সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান।

শিবলী রুবায়েত-উল-ইসলাম বলেছেন, বর্তমানে শস্য বিমা করার কথা উঠেছে। এ বিষয়টি আমি যখন সাধারণ বিমা কর্পোরেশনে ছিলাম তখনই করার চেষ্টা করেছি। এ নিয়ে দেশের তিনটি স্থানে (নোয়াখালি, সিরাজগঞ্জ ও রাজশাহী) প্রজেক্ট করেছি। কিন্তু সেখানেও অনেক বাধা আছে।

বিএসইসির চেয়ারম্যান বলেন, আমাদের দেশে সবচেয়ে বড় সমস্য হচ্ছে, আমরা একই নিয়ম নীতির মধ্যে থাকতে চাই।  আমাদের ক্ষুদ্র চিন্তা থেকে বেড়িয়ে এসে আমাদের ব্যবসার পরিধি বাড়াতে হবে।  চেষ্টা করতে হবে কিভাবে ছোট ছোট এসএমই কোম্পানিগুলোকে বিমার আওতায় নিয়ে আসা যায়। আমাদের দেশের অনেক লোক চিকিৎসার অভাবে মারা যায়। যদি হেলথ সেক্টরকে বিমার আওতায় নিয়ে আসা যায় তাহলে একদিকে যেমন মানুষ চিকিৎসা পাবে, অন্যদিকে বিমা কোম্পানিগুলোরও আয় বাড়বে।

বন্ড মার্কেটের কথা বলে বিএসইসির চেয়ারম্যান বলেন, আমরা বন্ড জনপ্রিয় করার জন্য চেষ্টা করছি। এক্ষেত্রে প্রথম দিকে কিছুটা ধাক্কা আসবে। এ ক্ষেত্রে জনপ্রিয় হয়ে বন্ড স্টাবলিশ হওয়ার আগ পযন্ত বিনিয়োগকারীদেরকে সহযোগিতা করতে হবে। কিন্তু বিনিয়োগকারীরা কেন এই বন্ডে বিনিয়োগ করবে, রিটার্নের আশায়। রিটার্নের পাশাপাশি বিনিয়োগকারীদের বিনিয়োগের নিরাপত্তা দিতে হবে। বিনিয়োগের নিরাপত্তা থাকলেই বন্ড জনপ্রিয় হবে।

সম্পর্কিত খবর