শিরোনাম
icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

অনিয়মে ৪ অপারেটরের লাইসেন্স স্থগিত

জাহাজ বণ্টনসংক্রান্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নির্দেশনা যথাযথভাবে পালন না করার অভিযোগে চারটি শিপ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্স ও তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল শিপিং করপোরেশন, মেসার্স ইউনিয়ন ট্রেডার্স, মেসার্স প্যাসিফিক ইন্টারন্যাশনাল লিমিটেড এবং মেসার্স সি কোস্ট শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেড।

সোমবার (৭ সেপ্টেম্বর) বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্র্যাফিক) স্বাক্ষরিত পৃথক দাপ্তরিক চিঠিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের লাইসেন্স ও তালিকাভুক্তি সাময়িক স্থগিতের বিষয়টি জানানো হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হয়।

বন্দরের পরিচালকের (ট্রাফিক) সই করা চিঠিতে বলা হয়, বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট নথি ও বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, জাহাজ বণ্টনের ক্ষেত্রে নির্ধারিত নির্দেশনা ও বিধিবিধান অনুসরণের জন্য প্রতিষ্ঠান চারটিকে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তারা ওই নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করেনি বলে কর্তৃপক্ষের নথিতে উল্লেখ করা হয়েছে। জাহাজ বণ্টনসংক্রান্ত নির্দেশনা অমান্য করা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ শিপ হ্যান্ডলিং অপারেটর নীতিমালা-২০১৫-এর অনুচ্ছেদ-গ-এর ৭ দশমিক ৪ ধারার সুস্পষ্ট ব্যত্যয়।

এ কারণে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভা। গত ২৭ জুলাই অনুষ্ঠিত বোর্ড সভার সিদ্ধান্ত নম্বর-২০১৬৬ অনুযায়ী, যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে ৭ সেপ্টেম্বর চার প্রতিষ্ঠানের লাইসেন্স ও তালিকাভুক্তি সাময়িক স্থগিতের আদেশ জারি করা হয়।

বন্দর কর্তৃপক্ষের সিদ্ধান্তের অনুলিপি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরও বিষয়টি জানানো হয়েছে।

সম্পর্কিত খবর