হেলিকপ্টারে চড়ে দ্বিতীয় বিয়ে করতে গেলেন ৫৬ বছর বয়সী ব্যক্তি
যশোরের অভয়নগরে হেলিকপ্টারে করে ৫৬ বছর বয়সী এক ব্যক্তির দ্বিতীয় বিয়ে করতে আসার ঘটনা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
বিয়ে করতে আসা মুফতি লুৎফর রহমান ফারুকী (৫৬) যশোর জামেয়া ইসলামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মহাপরিচালক ও আল ফারুকী প্রপার্টিজের চেয়ারম্যান।
সোমবার বেলা পৌনে ৩টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে আসেন তিনি। এ সময় বর দেখতে ভিড় জমায় আশপাশের অসংখ্য মানুষ।
দিঘিরপাড় গ্রামের আব্দুল মান্নানের মেয়ে খাদিজা পারভীন লিপির (৩৩) সঙ্গে ফারুকীর বিয়ে সম্পন্ন হয়। খাদিজা পারভীন লিপির দুইটি ছেলে সন্তান রয়েছে।
মুফতি লুৎফর রহমান ফারুকীর প্রথম স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
দ্বিতীয় বিয়ের বিষয়ে মুফতি লুৎফর রহমান ফারুকী বলেন, আমার প্রথম স্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে দ্বিতীয় বিয়ে করেছি।



