শিরোনাম
icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন
down of head

চাকরি ছেড়ে দিলেন নিরব

ই-কমার্স প্ল্যাটফর্ম শ্রেষ্ঠ এর জনসংযোগ ও যোগাযোগ কর্মকর্তা হিসেবে গত ১ আগস্ট যোগদান করেছিলেন নায়ক নিরব। দুই মাস প্রতিষ্ঠানটিতে চাকরির পর মঙ্গলবার তিনি জানালেন, চাকরি ছেড়ে দিয়েছেন। সোমবার প্রতিষ্ঠানটি থেকে রিজাইন দিয়েছেন। এখন থেকে শুধু অভিনয়েই মনোযোগ দিবেন।

শুটিংয়ের ব্যস্ততার কারণে চাকরি কন্টিনিউ করা তার সম্ভব হচ্ছেনা বলে জানান নিরব। পাশাপাশি বর্তামনে ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতি জনসাধারণের বিরুপ ধারণা তৈরি হয়েছে। তাই তিনিও চাকরি করতে উৎসাহ পচ্ছেন না বলেই জানালেন।

নিরব বলেন, ‘ইতোমধ্যে বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। ছবিগুলোর শুটিং টানা চালিয়ে যেতে হবে। পাশাপাশ মুক্তি প্রতিক্ষিত ছবিগুলোর মুক্তির চূড়ান্ত তারিখ জানানোর পর সেগুলোরও প্রমোশনে নিয়মিত সময় দিতে হবে। তাই চাকরিটা কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই নিজ থেকেই চাকরিটা ছেড়ে দিয়েছি। ‘

এদিকে সাম্প্রতিক সময়ে প্রতারণার অভিযোগে দেশের একাধিক ই-কমার্স প্রতিষ্ঠানগুলো মালিক গ্রেপ্তার হয়েছেন। নজরদারিতে রয়েছেন আরও অনেক ই -ই কমার্স প্রতিষ্ঠান ও তার মালিকরা। ফলে সাধারণ মানুষের বিরুপ ধারণা তৈরি হয়েছে এই খাতকে নিয়ে।

একজন তারকা হিসেবে বিষয়টি মাথা নিয়েছেন নিরব। তিনি বলেন, ‘জন সাধারণের জন্যই তো আমরা তারকা। তাদের যে খাতে বিশ্বাস নেই সে খাতে নিজেও থাকছি না। চাকরিটা কন্টিনিউ করার ইচ্ছে ছিলো শুটিংয়ের ব্যস্ততা বাড়ার পাশাপাশি ই কমার্স নিয়ে সাম্প্রতি ঘটনাগুলো আমাকে বেশ ভাবিয়ে তুলে। তাই এ খানের সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা আর রাখছি না। আমি অভিনয়ের মানুষ। অভিনয় নিয়েই ব্যস্ত থাকতে চাই।’

এদিকে দুই সপ্তাহ আগে নিরব অভিনীত ‘চোখ’ ছবিটি মুক্তি পায়। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘ক্যাসিনো’, ‘অমানুষ’, ও ‘ফিরে দেখা’ ছবিগুলো।

শিগগিরই ‘অমানুষ ২’ ‘ক্যাশ’ ছবির শুটিং শুরু করবেন বলেও জানিয়েছেন ঢাকাই ছবির ‘আব্বাস’ খ্যাত এই নায়ক।

 

সম্পর্কিত খবর