শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

আরিয়ানের মা গৌরি নন, কাঁদছিলেন শাহরুখের ম্যানেজার পূজা

 

বর্তমানে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এর কর্মকান্ড নিয়ে উত্তপ্ত বলিউড।  বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান গ্রেফতারের পর এখনও জামিন পাননি। এদিকে আরিয়ান খান জামিন না পাওয়ায় শাহরুখের স্ত্রী গৌরী খান ভীষণ কান্না করেছেন- এমন একটি ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পরে। টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম ওই ভিডিওসহ এ সংক্রান্ত খবর প্রকাশ করে। কিন্তু সেই খবর প্রকাশের একদিন পরই বলিউড লাইফের ফ্যাক্ট চেক টিম ও ডিএনএ ইন্ডিয়ার দাবি, ভিডিওতে যাকে কাঁদতে দেখা যায় তিনি আরিয়ানের মা গৌরি নন, তিনি শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি।

বলিউড লাইফের প্রতিবেদন বলছে, আরিয়ান খানের জামিন শুনানির পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে সাদা শার্ট পরা এক নারীকে গাড়ির ভেতর কাঁদতে দেখা যায়। ভক্তরা অনুমান করেন, ওই নারী শাহরুখপত্নী গৌরী খান, যিনি সন্তানের জামিন আবেদন আদালতে নাকচ হওয়ার পর ভেঙে পড়েন। কিন্তু প্রকৃত সত্য হলো, ভিডিওতে কান্নারত ওই নারী গৌরী খান নন। আদালতে গৌরী বা শাহরুখ কেউই উপস্থিত ছিলেন না। আদালতে শুনানির সময় উপস্থিত ছিলেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি, যিনি এই সুপারস্টার পরিবারের প্রতিনিধি।

টাইমস অব ইন্ডিয়ার খবর, মাদক মামলায় শুক্রবার জামিন আবেদন নাকচ করে বলিউড সুপারস্টার শাহরুখ খান ও ডিজাইনার গৌরী খানের ছেলে আরিয়ান খানসহ অভিযুক্তদের আর্থার রোডের জেলে পাঠান আদালত। আর মুনমুন ধমেচাসহ অপর নারীকে পাঠানো হয় বাইকুল্লা নারী কারাগারে।

বেশ কয়েকদিন হয়ে গেল গ্রেপ্তার হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের পত্র আরিয়ান খান এবং গ্রেফতারের পর থেকেই এটি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা তবে এখনো জামিন মেলেনি আরিয়ানের।

সম্পর্কিত খবর