শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বয়স্কদের সিনোভ্যাক-সিনোফার্ম টিকার তৃতীয় ডোজ দিতে সুপারিশ

৬০ বছরের বেশি বয়সী, যারা চীনের সিনোভ্যাক এবং সিনোফার্মের টিকা নিয়েছেন, তাদের তৃতীয় ডোজ দেওয়ার সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। সোমবার ডব্লিউএইচওর টিকাবিষয়ক উপদেষ্টারা এ সুপারিশ করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাদান বিষয়ে বিশেষজ্ঞদের নীতিনির্ধারণী দল স্ট্র্যাটেজিক অ্যাডভাইজারি গ্রুপ অব এক্সপার্টস অন ইমিউনাইজেশন (এসএজিই) বলেছে, সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা নেওয়া ৬০ বছরের বেশি বয়সীদের তৃতীয় ডোজও নেওয়া উচিত। খবর এএফপির

তবে বড় পরিসরে জনগণের সবাইকে বুস্টার বা তৃতীয় ডোজ টিকা দেওয়ার সুপারিশ করেননি উপদেষ্টারা। ৬০ বছরের বেশি এবং যাদের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল, শুধু তাদের ক্ষেত্রেই এই তৃতীয় ডোজের কথা বলছে ডাব্লিউএইচও।

এসএজিই বলছে, যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম এবং যারা বয়স্ক, তারা করোনাভাইরাসে সংক্রমিত হলে ঝুঁকি বেশি থাকে। তাই এই তৃতীয় ডোজের কথা বলা হচ্ছে।

এসএজিই এও বলছে, এক্ষেত্রে সিনোভ্যাক বা সিনোফার্মের টিকার সরবরাহ কম থাকলে আলাদা টিকা তৃতীয় ডোজ হিসেবে দেওয়া যেতে পারে।

তবে আগে প্রথম দুই ডোজ টিকা দেওয়ার ওপর বেশি গুরুত্ব দিতে হবে। এটা আগে। এরপরই বয়স্কদের তৃতীয় ডোজ টিকা দেওয়ার কথা চিন্তা করতে হবে।

 

সম্পর্কিত খবর