শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

২ লাখ কর্মসংস্থান সৃষ্টিতে ৫ হাজার কোটি টাকার চুক্তি

দেশের কর্মসংস্থান ত্বরান্বিত করতে এবং তৃণমূল পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড চাঙ্গা করার লক্ষ্যে ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে ৫ হাজার কোটি টাকার এক চুক্তি সই হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মধ্যে স্বাক্ষরিত এই বিশেষ চুক্তির মাধ্যমে দেশের লক্ষিত মাইক্রো এন্টারপ্রাইজগুলোতে বর্ধিত অর্থায়নের নতুন পথ উন্মোচিত হলো।

বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংক ভবনে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান এবং এসএমই অ্যান্ড এসপিডির পরিচালক নওশাদ মোস্তাফা। অন্যদিকে পিকেএসএফের পক্ষে উপস্থিত ছিলেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সিনিয়র মহাব্যবস্থাপক ড. একেএম নুরুজ্জামান।

দেশের সার্বিক কর্মসংস্থান জোরদার করার লক্ষ্যে গত ২৩ মে বাংলাদেশ ব্যাংক পিকেএসএফের মাধ্যমে বাস্তবায়নের জন্য ৫ হাজার কোটি টাকার এই বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করে। পিকেএসএফ ইতোমধ্যে এ তহবিল ব্যবহার করে দেশব্যাপী বিশেষ কর্মসূচি পরিচালনার প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো— দেশের সম্ভাবনাময় মাইক্রো এন্টারপ্রাইজগুলোর জন্য প্রয়োজনীয় অর্থায়ন ও অন্যান্য সহায়তা নিশ্চিত করার মাধ্যমে কর্মসংস্থান তৈরি করা। এ লক্ষ্যে কর্মসূচিটি মূলত তিনটি মূল উপাদানের সমন্বয়ে বাস্তবায়িত হবে। উপাদানগুলো হলো— আর্থিক পরিষেবা দেওয়া, ব্যবসা গুচ্ছভিত্তিক ভ্যালু চেইন উন্নয়ন এবং উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন।

পিকেএসএফ সারা দেশের ছড়িয়ে-ছিটিয়ে থাকা সম্ভাবনাময় ব্যবসাগুলোকে বড় করতে সাহায্য করবে, যাতে ক্ষুদ্র ব্যবসা খাতে অন্তত ২ লাখ নতুন কাজের সুযোগ তৈরি হয়। এই ৫ হাজার কোটি টাকা একবার খরচ করে শেষ করা হবে না, বরং ঋণের টাকা ফেরত আসার পর তা আবার নতুন উদ্যোক্তাদের দেওয়া হবে। এতে টাকার নিয়মিত জোগান বজায় থাকবে এবং দেশের সাধারণ মানুষের আয় ও কর্মসংস্থান বাড়ানোর পথ আরও সুগম হবে।

সম্পর্কিত খবর