স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ডিএমডি জাবেদুল আলম
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসিতে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ ট্রান্সফরমেশন অফিসার (সিটিও) হিসেবে যোগদান করেছেন খ্যাতনামা ব্যাংকার জাবেদুল আলম।
জাবেদুল আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ২০০০ সালে এইচএসবিসি ব্যাংকে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
ব্যাংকিং খাতে ২৬ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন জাবেদুল আলম বিভিন্ন নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালনকালে করপোরেট ও ট্রানজেকশন ব্যাংকিংয়ের ক্ষেত্রে ব্যবসা সম্প্রসারণ ও ট্রান্সফরমেশনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার দীর্ঘ ব্যাংকিং অভিজ্ঞতা, দক্ষতা ও কৌশলগত দূরদর্শিতা স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি ও ট্রান্সফরমেশন কার্যক্রমকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



