down of head

উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ বিলুপ্ত

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের (ইউএফআইএল) পরিচালনা পর্ষদ বিলুপ্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আর্থিক কোম্পানি আইন, ২০২৩-এর ২০(১) ধারায় দেওয়া ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তরা ফাইন্যান্স জানায় ১৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, বিলুপ্ত পরিচালনা পর্ষদে চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক হিসেবে ছিলেন মুখতার হোসেন। পর্ষদের অন্য স্বতন্ত্র পরিচালকরা হলেন মোহাম্মদ শফিউল আজম, নিয়ামুল কবির এবং রফিকুল ইসলাম, এফসিএস। এ ছাড়া পরিচালক হিসেবে ছিলেন মাহবুব আলম, এফসিএমএ।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারেই বিলুপ্ত পরিচালনা পর্ষদের সদস্যদের নাম ও পদবি প্রকাশ করা হয়েছে।

সম্পর্কিত খবর