down of head

রূপালী লাইফ ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে চুক্তি সাক্ষর

১৭ আগস্ট ২০২৬ইং রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও এভারকেয়ার হাসপাতাল ঢাকা’র মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়।

উল্লেখিত চুক্তির ফলে রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি পরিবারের সম্মানিত বীমা গ্রাহক, গ্রুপ বিমার সম্মানিত গ্রাহকসহ রূপালী পরিবারের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ চিকিৎসা সেবায় বিশেষ সুবিধায় আকর্ষণীয় ডিসকাউন্ট সেবা পাবেন।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এভারকেয়ার হাসপাতালের কর্পোরেট মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার, হেড অব করপোরেট জনাব এ.এম আবুল কাশেম রনি, ম্যানেজার মো: ইফতেখার হোসেন এবং কর্পোরেট রিলেশন অফিসার জনাবা সাবরিন হক ইমতি।

রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র পক্ষে উপস্থিত ছিলেন- কোম্পানীর সম্মানিত পরিচালক জনাব মাহেম রহমান জীম, মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মো: গোলাম কিবরিয়া, হেড অব আইটি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওমর ফারুক সোহেল, এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট, জনাব মো: আবদুল্লাহ এবং জনাব মো: হারুনুর রশিদ।

সম্পর্কিত খবর