মিশ্র সূচকে লেনদেন ৩৪৬ কোটি টাকা
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ৩৪৬ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট)ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ ১১টা ৪০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯০০ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮০ এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৯১ পয়েন্ট কমে ২ হাজার ১৯৫ পয়েন্টে অবস্থান করেছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩৪৬ কোটি ২৯ লাখ ২৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৯টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯টি কোম্পানির শেয়ারদর।


