শিরোনাম
icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
down of head

শাহরুখপুত্রের আইনজীবীর একদিনের পারিশ্রমিক

মাদক মামলায় গ্রেফতার ছেলে আরিয়ানকে ছাড়িয়ে নিতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলিউড অভিনেতা শাহরুখ খান।
নিজের সব শুটিং বাতিল করে মুম্বাইয়ে চরকি পাক কাটছেন। নিয়োগ দিয়েছেন ভারতের সবচাইতে নামি আইনজীবী সতীশ মানেশিন্দেকে। সতীশের ওপর বেশ ভরসা শাহরুখের। কারণ বলিউডে এই আইনজীবী সবচেয়ে বেশি জনপ্রিয়।

বলা হচ্ছে, এই সতীশ মানেশিন্দে নাকি প্রতিটি কেসের জন্য দিনপ্রতি ১০ লাখ রুপি পারিশ্রমিক নেন মক্কেলের কাছ থেকে। শাহরুখের কাছ থেকে এর থেকে বেশি বই কম নিচ্ছেন না।

এতো অর্থ পাওয়া আইনজীবী এখনবধি সফল হননি। ঠেকাতে পারেননি আরিয়ানের জেল। তিনবার জামিন আবেদন করেও হেরে গেছেন।

নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর কর্মকর্তাদের (এনসিবি) বুদ্ধিমত্তার কাছে হার মানছেন বারংবার।

আদালতে যুক্তি-তর্ক পরিবেশন করেও জামিনে বের করতে পারেননি আরিয়ান খানকে।

তবে শাহরুখ কেন এতো অর্থ দিয়ে সতীশকে নিযুক্ত করেছেন?

এর একটাই কারণ সতীশ মানেশিন্দের আগের সব রেকর্ড দেখে মুগ্ধ শাহরুখ। এই সেই আইনজীবী যিনি বেশ কয়েক মাস আগে প্রয়াত সুশান্ত সিং রাজপুতের মামলায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে জামিন পাইয়ে দিয়েছিলেন এই এনসিবির সঙ্গে লড়েই ।

শাহরুখ-গৌরিসহ বলিউডের অনেকের বিশ্বাস মাদক মামলায় ফেঁসে যাওয়া আরিয়ান খানকেও ছাড়িয়ে আনবেন সতীশ।

কে এই সতীশ মানিশিন্দে?

ভারতের সংবাদমাধ্যমের খবর, কর্নাটকের ধারওয়াড়ের আদি বাসিন্দা সতীশ মানেশিন্দে ১৯৮৩ সালে মুম্বাই আসেন। সেই সময়ে ফৌজদারি মামলার হাইপ্রোফাইল আইনজীবী রাম জেঠমলানির জুনিয়র হিসেবে কাজ শুরু করেন সতীশ। টানা ১০ বছর তার নেতৃত্বে কাজ করার পর নিজেই চেম্বার দিয়ে বসেন।

বলিউডে সতীশের জনপ্রিয়তা বাড়ে ১৯৯৩ সালে। মুম্বাইয়ে ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলায় বলিউড তারকা সঞ্জয় দত্তের হয়ে আদালতে দাঁড়ান সতীশ। সতীশের বুদ্ধিদ্বীপ্ত ওকালতিতেই বিস্ফোরণ মামলায় জামিন পেয়ে যান সঞ্জয়।

ওই মামলাটি ছিল সে সময় টক অব দ্য কান্ট্রি। তাতে সফলকাম হয়ে রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছান সতীশ। কৃষ্ণসার হরিণ শিকার মামলায় বলি ভাইজান সালমান খানকে জামিন এনে দেন সতীশ।

২০০২ সালে এই নায়ককে গাড়ি চালিয়ে মানুষ হত্যার অভিযোগ থেকে রেহাই পাইয়ে দেন সতীশ। আর এ কারণেই বলিউডে তার দাম যেন আকাশছোঁয়া।

তবে শাহরুখ তাকে প্রতিদিন কত দিচ্ছেন তা নিশ্চিত করতে পারেনি ভারতীয় গণমাধ্যম। সেটি যে ১০ লাখ রুপির কম নয় তা অবশ্য নিশ্চিত।

কারণ গত বছর এক সাক্ষাৎকারে সতীশকে জিজ্ঞেস করা হয়েছিল, ‘শোনা যায় আপনার পারিশ্রমিক ১০ লাখ টাকা। এটা কি সত্যি?’

সহাস্যে সতীশ জবাব দিয়েছিলেন, ‘যে তথ্যের ওপর ভিত্তি করে আমার পারিশ্রমিক ১০ লাখ টাকা বলছেন, সেটা ১০ বছরের পুরনো কথা! এবার হিসাব করে নিন।’

সম্পর্কিত খবর