down of head

অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানেনা জিবিবি পাওয়ার

শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটে শেয়ারদরের অস্বাভাবিক উত্থান নিয়ে অনুসন্ধান করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তদন্তের অংশ হিসেবে কোম্পানির কাছে দর বৃদ্ধির কারণ জানতে চাওয়া হলে জিবিবি পাওয়ার জানিয়েছে, শেয়ারদর বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) নেই।

ডিএসইতে দেওয়া কোম্পানির ব্যাখ্যায় বলা হয়েছে, তাদের জানা মতে এমন কোনো অপ্রকাশিত তথ্য নেই, যা সাম্প্রতিক সময়ে শেয়ারদরের অস্বাভাবিক বৃদ্ধির কারণ হতে পারে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত ২৮ জুলাই জিবিবি পাওয়ারের শেয়ারদর ছিল ৮ টাকা ২০ পয়সা। মাত্র পাঁচ কার্যদিবসের ব্যবধানে, ৪ আগস্ট তা বেড়ে ১১ টাকায় পৌঁছায়। অর্থাৎ এই সময়ে শেয়ারটির দাম বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা প্রায় ৩৪ শতাংশ।

সম্পর্কিত খবর