শিরোনাম
সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রীটানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যুটেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান
down of head

ছিনতাইয়ের কবলে নায়লা নাঈম, আহত

ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন মডেল নায়লা নাঈম। ১০ অক্টোবর বেলা প্রায় ১২টার দিকে রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় স্কুটিতে ছিলেন নায়লা। বেশ কিছুক্ষণ তার ব্যাগ ধরে টানাটানি করেও সেটা নিতে পারেনি ছিনতাইকারী। এ পর্যায়ে এই মডেল স্কুটি নিয়ে রাস্তায় পড়ে যান।

নায়লা নাঈম বলেন, ‘গতকাল বেলা ১১টা ৪৫ মিনিটে মগবাজার রেলক্রসিংয়ে ট্রেন চলে যাবার পর ক্রসিং পার হওয়ার সময় দুই ছেলে দৌঁড়ে এসে আমার গায়ে জড়ানো ক্রসব্যাগ টানাহ্যাঁচড়া শুরু করে। স্কুটির পিকআপ কমানো ছিল তখন। সে অবস্থায় ওদের টানাটানির কারণে আমি স্কুটি নিয়ে বামে পড়ে যাই। একজনের হাতে ধারালো কোনও একটা কিছু থাকায় প্রকাশ্যে অনেক মানুষ থাকলেও কেউ সহজে এগিয়ে আসছিলেন না। আমি পড়ে যাওয়ার পরেও ছেলেগুলো ঘুরে এসে আমার ব্যাগ ধরে টানাটানি করছিলো।’

পরে বাইক থামিয়ে তিনজন মানুষ দৌড়ে এসে নায়লাকে সাহায্য করেন। এই অভিনেত্রী জানান, এ ঘটনায় তার হাত ছিলে গেছে। ঘটনার পর প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নায়লা বলেন, ‘থানায় কোনও জিডি করিনি। ছিনতাইকারীদের দেখেই মনে হয়েছে, তারা অসুস্থ (নেশাগ্রস্থ)। কারণ এত মানুষের সামনে ঘটিয়েও তারা পাশেই দাঁড়িয়ে ছিলো।’

সম্পর্কিত খবর