শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

৯ জনের আত্মহত্যার সত্য ঘটনা, শুরু হচ্ছে নির্মাণ

এই ঘটনাটা ২০০৭-এর হলেও নির্মাতা ভিকি জাহেদ ঘটনাটি জানতে পারেন ২০১৮ সালে। তার কাছে আত্মহত্যা করা ৯ জনের মানসিক অবস্থার গবেষণাপত্র আসে। সেটি পড়ার পর ভিকির ঘটনাটি নিয়ে আগ্রহ বাড়ে এবং শুরু হয় নির্মাণের পরিকল্পনা।

ঘটনাটি সত্য। ২০০৭ সালে ময়মনসিংহ এলাকায় ঘটেছিল ঘটনাটি। ৯ জন মানুষ ট্রেনে কাটা পড়েছিলেন। পরে বিভিন্ন তথ্য-উপাত্ত এবং বর্ণনায় জানা গেছে এটি ছিল আত্মহত্যা এবং সেই ৯ জনই ছিলেন এক পরিবারের সদস্য।

এ ঘটনা ঘটার পর বেশ কিছু রহস্যজনক তথ্য সবার সামনে আসে। আত্মহত্যা করা ৯ জন কাশর এলাকার মরহুম আদম ফকিরের পরিবারের সদস্য এবং তারা সবাই আদম ধর্ম পালন করতেন বলে জানা যায়।

আত্মহত্যার পর আদম ধর্মের অনুসারী সেই ৯ জনের বাড়িতে তল্লাশি চালায় স্থানীয় পুলিশ। সেই সময় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, পুলিশ ঘরের ভেতর থেকে চারটি ডায়েরি পেয়েছিল, যেগুলো ইংরেজি আর বাংলায় লেখা।

একটি ডায়েরিতে লেখা ছিল, ‘আমরা হলাম পৃথিবীতে একমাত্র স্বাধীন ও আত্মনির্ভরশীল পরিবার। আমরা মোহাম্মদসহ সকল ধর্মের আইনের বাহিরে। আমাদের পিতা আদম প্রতি রাতেই আমাদের সঙ্গে দেখা করতে আসেন।’

প্রতিবেশী এবং আত্মীয়দের সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না বলেও জানিয়েছিলেন এলাকাবাসী।

কেন এমন হয়েছিল? কী কারণে তারা সবাই আত্মহত্যা করলেন? এসব নানা প্রশ্ন রেখেই তাদের জীবনের অবসান ঘটে।

এই ঘটনাটা ২০০৭-এর হলেও নির্মাতা ভিকি জাহেদ ঘটনাটি জানতে পারেন ২০১৮ সালে। ভিকির বড় বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক; তার কাছে আত্মহত্যা করা ৯ জনের মানসিক অবস্থার গবেষণাপত্র আসে। সেটি পড়ার পর ভিকির ঘটনাটি নিয়ে আগ্রহ বাড়ে এবং শুরু হয় নির্মাণের পরিকল্পনা।

ভিকি বলেন, ‘বিষয়টি নিয়ে নির্মাণের একটি বড় গবেষণা হলো সেই গবেষণাপত্রটি। এ ছাড়া পরিবারের যে ডায়েরি পাওয়া গেছে, সেটিও আমাদের কাজে অনেক সাহায্য করেছে।’

ভিকি আরও বলেন, ‘এখানে ধর্মের একটি বিষয় আছে। আমি সচেতনভাবে চেষ্টা করব এমনভাবে চিত্রনাট্য ও সংলাপ রাখার, যেন কারও ধর্ম অনুভূতিতে আঘাত না লাগে।’

ভিকি যে কাজটি করছেন, তা জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন তিনি। ভিকি লিখেছেন, ‘স্ক্রিপ্টের কাজ ইতিমধ্যে শেষ। আমরা অল্প কিছুদিনের মধ্যে শুটিংয়ে যাব। বাকি ডিটেইলস সময় হলে জানিয়ে দেয়া হবে।’

ভিকি জানান, অনেক দিন আগেই কাজটি করতে চেয়েছিলেন ভিকি কিন্তু যাদের কাছে পিচ করেছিলেন তারা প্রযোজনা করতে চাননি।

এখন সুযোগ পেয়েছেন কাজটি করার কিন্তু এ নিয়ে বিস্তারিত কিছু বলা মানা আছে তার। তাই এটি কী ধরনের কনটেন্ট হবে, কারা অভিনয় করবেন তার কিছুই জানানটি ভিকি জাহেদ।

 

 

সম্পর্কিত খবর