দক্ষ জনশক্তি তৈরি করতে বিশেষ ভূমিকা রাখবে আইপিডিআর

আইপিডিআর-এ ৫টি বিশেষায়িত কোর্সের শুভ উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে।

পেশাগত দক্ষতা উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট অব প্রফেশনাল ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ (আইপিডিআর)’ এর হলরুমে আজ শনিবার (০১ আগস্ট, ২০২৬) বিকাল ৩:০০ টায় ৫টি যুগোপযোগী প্রফেশনাল কোর্সের শুভ উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অত্যন্ত জাঁকঝমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, তেলাওয়াত করেন আইপিডিআর এর ফ্যাকাল্টি মেম্বার যুবায়ের সিকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ, ঢাকা-০৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন মার্সেন্টাইল ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান (ইসি) এম. এ. খান বেলাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন:
অধ্যক্ষ ড. শাহজাহান মাদানী, প্রখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব, শরীয়াহ স্কলার ও সভাপতি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ, আবুল হাসান, কোষাধ্যক্ষ, বিসিএস ও সাবেক সভাপতি, এমসিএস, এ কে এম আহমাদুল ইসলাম বাবু, পরিচালক, জাপান বাংলাদেশ চেম্বার ও সিইও, টেকনোগ্রাম লিমিটেড।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব প্রফেশনাল ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ (আইপিডিআর)-এর চেয়ারম্যান ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন, এফআরসিপি।

এছাড়াও অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রের সম্মানিত জ্ঞানী ও গুণীজন উপস্থিত ছিলেন।

উদ্বোধনকৃত নতুন ৫টি কোর্স হলো— ‘ইসলামী ইন্স্যুরেন্স (তাকাফুল) ডিপ্লোমা’, ‘জাপানিজ ল্যাঙ্গুয়েজ’, ‘প্রফেশনাল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ’, ‘স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম (তাকামুল)’ এবং ‘IELTS প্রোগ্রাম’। প্রফেশনাল দক্ষতা বৃদ্ধি ও বৈশ্বিক কর্মসংস্থানের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে আইপিডিআর এই কোর্সসমূহ চালু করেছে।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক শ্রমবাজার ও দেশীয় কর্পোরেট ফিল্ডে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে ভাষাগত ও কারিগরি দক্ষতার কোনো বিকল্প নেই। আইপিডিআর আয়োজিত এই কোর্সগুলো দেশের যুবসমাজকে স্বাবলম্বী করতে এবং আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিশেষ ভূমিকা রাখবে। আলোচনা শেষে নতুন কোর্সগুলোর সফলতা ও দেশের সমৃদ্ধি কামনা করে এক বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

সম্পর্কিত খবর