ইউসিবির নতুন ডিএমডি সুফিয়া আক্তার
বিশিষ্ট ব্যাংকার সুফিয়া আক্তার সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন। তার এই যোগদান ব্যাংকের চলমান অগ্রগতি ও সমৃদ্ধির অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
ইউসিবিতে যোগদানের পূর্বে তিনি ব্যাংক এশিয়া পিএলসি-তে ট্রানজ্যাকশন ব্যাংকিং ডিপার্টমেন্ট প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং অল্প সময়ের মধ্যেই বিভাগটির উল্লেখযোগ্য ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে সফল নেতৃত্ব প্রদান করেন।
ব্যাংকিং খাতে ২৬ বছরেরও বেশি অভিজ্ঞতার অধিকারী সুফিয়া আক্তার বিশ্বের ও দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, দ্য সিটি ব্যাংক পিএলসি, মেঘনা ব্যাংক পিএলসি এবং ব্যাংক এশিয়া পিএলসি-তে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনে তিনি সফলভাবে ব্যবসায়িক অগ্রগতি কার্যক্রম পরিচালনা, দক্ষ ও উচ্চ-সক্ষমতাসম্পন্ন টিম গঠন এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে নেতৃত্ব দিয়েছেন। করপোরেট ব্যাংকিং, ট্রানজ্যাকশন ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট, ট্রেড ফাইন্যান্স, ট্রেজারি সল্যুশনস এবং ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং বিষয়ে তার রয়েছে দক্ষতা ও অভিজ্ঞতা।
তিনি বিশ্বব্যাপী স্বীকৃত ফিউচার সিইও প্রোগ্রাম এবং ফিউচার সিইও লিডারশিপ রিচার্জ প্রোগ্রাম (WSDA, নিউজিল্যান্ড)-এর একজন গর্বিত গ্র্যাজুয়েট। এসব প্রশিক্ষণ তার কৌশলগত নেতৃত্ব, বৈশ্বিক দৃষ্টিভঙ্গি এবং নির্বাহী পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকে আরও সমৃদ্ধ করেছে।
ইউসিবিতে যোগদান প্রসঙ্গে সুফিয়া আক্তার বলেন, ইউসিবির অগ্রযাত্রার অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আরও শক্তিশালী, উদ্ভাবনী এবং গ্রাহককেন্দ্রিক করপোরেট ব্যাংকিং প্ল্যাটফর্ম গড়ে তুলতে অবদান রাখতে আমি আগ্রহের সঙ্গে কাজ করতে চাই।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে এবং ব্যাংকের ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও সাফল্যের ধারাবাহিকতায় তাঁর গুরুত্বপূর্ণ অবদানের প্রত্যাশা ব্যক্ত করেছে।


