বিআইএফের উদ্যোগে সিইওদের সভা
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর উদ্যোগে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর সেমিনার কক্ষে নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইওদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআই) এর প্রেসিডেন্ট সাঈদ আহমেদ।
সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সেনা ইন্স্যুরেন্স পিএলসির সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সেক্রেটারী জেনারেল বিগ্রেডিয়ার জেনারেল শফিক শামীম, পিএসসি (অবঃ)।

সভায় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সিইও এস এম নুরুজ্জামান, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স লিঃ এর সিইও নুর-ই-আলম সিদ্দিকী, অর্গানাইজিং সেক্রেটারী ও রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির সিইও ড. একেএম সারোয়ার জাহান জামিল,অফিস সেক্রেটারী ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মোঃ আবদুল মতিন সরকার, এক্সিকিউটিভ মেম্বার গন যথাক্রমে এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মোঃ ইমাম শাহীন, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানির সিইও কাজী মোকাররম দস্তগীর, ইষ্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানীর সিইও হাসান তারেক, ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানির সিইও বায়োজিদ মোস্তফা সিদ্দিকী, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মোহাম্মদ নুরুল আলম চৌধুরী সহ অন্যান্য নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও গণ উপস্থিত ছিলেন।


