ডেপুটি গভর্নর হলেন সারোয়ার আলম
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকটির নির্বাহী পরিচালক মো. সারোয়ার আলম।
(৩০ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর ১০(৪) অনুচ্ছেদ অনুযায়ী মো. সারোয়ার আলমকে তাঁর বর্তমান পদ থেকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, তাঁর নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে মো. সারোয়ার আলম বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংশ্লিষ্টদের মত, নতুন দায়িত্বে তিনি দেশের কেন্দ্রীয় ব্যাংকের নীতি নির্ধারণ ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এতোদিন তিনি বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনমিস্ট বিভাগ ও অ্যাকাউন্টিং অ্যান্ড বাজেটিং বিভাগে দায়িত্ব পালন করতেন।


