আইডিআরএ’র নতুন চেয়ারম্যানকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন।
আজ (২৫ জুন) আইডিআরএর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি নতুন চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান। এ সময় দেশের বীমা খাতের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং গ্রাহকসেবা আরও শক্তিশালী করতে আইডিআরএর নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন তিনি।
মো. কাজিম উদ্দিন বলেন, বীমা খাতের টেকসই উন্নয়ন ও জনআস্থা বৃদ্ধিতে আইডিআরএর কার্যকর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে খাতটির আধুনিকায়ন ও সংস্কার কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সাক্ষাৎ শেষে নবনিযুক্ত চেয়ারম্যানের সার্বিক সফলতা কামনা করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক।


