শিরোনাম
icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
down of head

অনশনে প্রেমিকা, পালিয়েছে প্রেমিক!

শহীদুল ইসলাম, তারাগঞ্জ রংপুর:

রংপুরের তারাগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১১ দিন ধরে অনশন করছে এক স্কুল ছাত্রী,
প্রেমিকার উপস্থিতি টের পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে ওই স্কুল পড়ুয়া প্রেমিক।
ঘটনাটি ঘটেছে তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের মুকুলের বাজার পঞ্চায়েত পাড়া গ্রামে।
স্থানীয় লোকজন ও ওই স্কুলছাত্রীর সঙ্গে কথা বলে জানা যায় গত নয় মাস পূর্বে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে হাড়িয়ারকুঠি ইউনিয়নের মুকুলের বাজার পঞ্চায়েত পাড়া গ্রামের আব্দুস সালাম এর পুত্র বরাতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আলামিনের ।

এই সুবাদে উক্ত মেয়ের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা করেন আলামিন এবং দেন বিয়ের আশ্বাস।
এরপর বিয়ের জন্য ওই স্কুল ছাত্রী আলামিন কে চাপ দিলে এতে আলামিন রাজি না হওয়ায় গত ২৮শে সেপ্টেম্বর ওই ছাত্রী প্রেমিক আলামিনের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন। প্রেমিকার উপস্থিতিতে বাড়ি থেকে পালিয়ে যান আলামিন। এরপর আলামিনের পরিবারের সদস্যরা ওই স্কুল ছাত্রী কে তার অভিভাবকের জিম্মায় তার বাড়িতে দিয়ে আসেন।
কিন্তু ২৯শে সেপ্টেম্বর ওই ছাত্রী আবার আলামিনের বাড়িতে চলে আসে। সেদিন থেকেই বিয়ের দাবিতে আলামিনের বাড়িতে অবস্থান করছেন। আজ সকাল ৯ ঘটিকার সময় হাড়িয়ারকুটি মুকুলের বাজার পঞ্চায়েত পাড়া গ্রামে আলামিনের বাড়িতে গিয়ে দেখা যায় বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ওই ছাত্রী বাড়ির উঠানে বসে আছে, কথা হয় তার সাথে সে বলে বিভিন্ন সময় আমরা দুজন অনেক জায়গায় ঘুরতে গেছি, সেময় আলামিন আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়েছে। তার সাথে আমার প্রেমের সম্পর্ক থাকায় আমার পরিবার অনেক মারধরও করেছে, তবুও আমি সম্পর্ক ছিন্ন করিনি।

এ ব্যাপারে আলামিনের বাবা আব্দুস সালাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, হঠাৎ করে এই মেয়ে আমার বাড়িতে এসে অবস্থান নিয়েছে এবং আমার ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক দাবি করছে। আমার ছেলে ঢাকায় চাকরি করে ওই মেয়ের পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে কিন্তু তারা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না, তাই বাধ্য হয়ে ওই মেয়েকে বাড়িতেই রেখেছি।

এ ব্যাপারে জানতে চাইলে মেয়ের বাবা অভিযোগ করে বলেন জানতে পেরেছি আমার মেয়ের সঙ্গে আলামিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে, সেই সূত্র ধরে আমার মেয়েকে আলামিন এর পরিবার বউ করে নেবে মর্মে আমার কাছে চার লক্ষ টাকা যৌতুক দাবি করেন।

সয়ার ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন আজম কিরণ বলেন, লোকমুখে ঘটনাটি শুনেছি ওই মেয়ের বাড়ি আমার ইউনিয়নে।

এ ব্যাপারে তারা ঘোষ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা হলে তিনি বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর