শিরোনাম
icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

রাজধানীতে জিপ গাড়ির ভেতর থেকে লাশ উদ্ধার

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সড়কের পাশে থাকা একটি প্রাইভেটকার থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

শনিবার (৯ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ২ দিন ধরে তেজগাঁওয়ে শহীদ তাজউদ্দীন আহমদ সরণীর একটি পেট্রোল পাম্পের পাশে ওই গাড়িটি পড়েছিল। রাতে গাড়ি থেকে প্রকট গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার মো. জামশেদ আলী গণমাধ্যমকে জানান, টয়োটা ব্র্যান্ডের ওই গাড়িতে অর্ধগলিত অবস্থায় লাশটি পাওয়া গেছে। ঢাকা মেট্রো-ঘ ১১৭৯৮৬ নম্বরের ওই গাড়িটি চালকসহ গত বৃহস্পতিবার থেকে পাওয়া যাচ্ছে না। এমনটা জানিয়ে শনিবার বিকেলে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল বলে আমরা জানতে পেরেছি।

সাধারণ ডায়েরির তথ্য অনুযায়ী, নিখোঁজ চালকের নাম সজল কুমার ঘোষ। আর গাড়ির মালিকের নাম কামাল হোসেন। তাকে খবর দেওয়া হয়েছে। তিনি আসলে মরদেহের পরিচয় পাওয়া যেতে পারে।

সম্পর্কিত খবর