চরফ্যাশনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্য সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার সকাল ১০’৩০ টার দিকে চরফ্যাশন আদালত চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চরফ্যাশন আদালত ভবন চত্বরে এসে শেষ হয়।

এরপর আদালত প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয।উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জনাব মো: আফজাল হোসেন, চরফ্যাশন আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও উপজেলা লিগ্যাল এইড অফিসার চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটি চরফ্যাশন চৌকি, ভোলা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ সাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুগ্ম জেলাও দায়রা জজ রুবায়াতে হোসেন ,যুগ্নু জেলা ও দায়রা জজ রুবায়াত হোসেন সিনিয়র সহকারী জজ রেজাউল করিম বাধন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফজাল হোসেন ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, চরফ্যাশন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, অ্যাডিশনাল পি পি অ্যাডভোকেট হযরত আলী হিরণ , চরফ্যাশন হাসপাতাল টিএস ডা: শোভন বসাক, এডিশনাল জিপি সিদ্দিক মাতাল জিপি সিদ্দিক মাতাব্বর প্রমুখ ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দরিদ্র ও অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করছে। আদালত ও কারাগারের পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এই কার্যক্রমের বিস্তৃতি ঘটায় সেবা গ্রহীতার সংখ্যা দিন দিন বাড়ছে।

তাঁরা আরও জানান, লিগ্যাল এইড সার্ভিসের প্রতি মানুষের ক্রমবর্ধমান আস্থা প্রমাণ করে যে সাধারণ মানুষ এই সেবার সুফল পাচ্ছে। ন্যায়বিচার নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান উপস্থিত অতিথিবৃন্দ বলেন এর পরিধি আরও বাড়ানো গেলে প্রান্তিক মানুষ সহজেই বিনামূল্যে আইনি সেবা পাবে।তারা উপজেলা লিগ্যাল এইড কার্যক্রম আরও বেগবান করতে প্যানেলভুক্ত আইনজীবীদের সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আইনজীবী, বিচারক, পুলিশ প্রশাসনের সদস্য, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর