শিরোনাম
icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন
down of head

ইতালিতে মুক্তি পেল ‘রাক্ষস’

এবারের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া অন্যতম আলোচিত সিনেমা সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’। মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দারুণ সাড়া ফেলে। এরই ধারাবাহিকতায় এবার সিনেমাটি পৌঁছে গেছে ইতালিতে।

দেশটির রাজধানী রোমে ‘সিনেমা ব্রডওয়ে’ নামক একটি প্রেক্ষাগৃহে সোমবার (৬ এপ্রিল) সিনেমাটি মুক্তি পেয়েছে।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন জানিয়েছে, রোমে মুক্তির প্রথমদিনেও দর্শকের ভালো সাড়া পেয়েছেন তারা।

‘রাক্ষস’ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। রোমান্টিক থ্রিলার গল্পের এই ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও তার নায়িকা হিসেবে আছেন টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি।

এদিকে মুক্তির প্রথম দুই সপ্তাহ কেবল মাল্টিপ্লেক্সগুলোতে প্রদর্শনের পর তৃতীয় সপ্তাহে এসে ছবিটি দেশের বেশকিছু সিঙ্গেল স্ক্রিন হলেও মুক্তি পেয়েছে। তৃতীয় সপ্তাহে এসেও দর্শকের প্রতিক্রিয়া নিয়ে পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘ভালো সিনেমা দর্শকের কাছে ধীরে হলেও স্থান পাবে। প্রথমে মাল্টিপ্লেক্সে আমাদের শো কম হওয়ায় দর্শক সিনেমাটি দেখতে এসেও দেখার সুযোগ পায়নি অনেকেই। ফলে এখনো দর্শকের চাপ রয়েছে।

তৃতীয় সপ্তাহে এসেও এ সিনেমা অলমোস্ট হাউজফুল যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিনেও এটি বড় সাড়া পাবে বলে আমার বিশ্বাস। কারণ সিঙ্গেল স্ক্রিনের দর্শক যে ধরনের সিনেমা দেখে আনন্দ পায়, তার সবই এতে রয়েছে।’

সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘বরবাদ’ নির্মাণের পর ‘রাক্ষস’ মেহেদী হাসান হৃদয়ের নির্মিত দ্বিতীয় সিনেমা। প্রথম ছবির মতো এবারও দর্শকদের থেকে ভালো প্রতিক্রিয়া পাচ্ছেন তিনি। ছবিটির শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলংকা ও ভারতের মুম্বাইয়ে।

সম্পর্কিত খবর