শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

তালিকা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রে ৫৫ শতাংশ বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয়

যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিভিন্ন দেশের অভিবাসীরা কী হারে কল্যাণভাতা ও সরকারি সহায়তা পাচ্ছেন—তা তুলে ধরে একটি তালিকা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই তালিকা অনুসারে, দেশটিতে যত বাংলাদেশি পরিবার আছে, তার মধ্যে প্রায় ৫৫ শতাংশই কল্যাণভাতা ও সহায়তা নেয়।

স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগের প্লাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প এই তালিকা প্রকাশ করেন। তালিকায় বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, ভুটান, চীন ও নেপালের নাম আছে। তবে প্রতিবেশী ভারতের নাম নেই।

‘দেশভিত্তিক অভিবাসীদের কল্যাণভাতা প্রাপ্তির হার’ শীর্ষক এই তালিকায় বিশ্বজুড়ে প্রায় ১২০টি দেশ ও অঞ্চলের নাম রয়েছে।

তালিকায় দেখা যায়, বাংলাদেশি অভিবাসী পরিবারের ৫৪ দশমিক ৮ শতাংশই কল্যাণভাতা ও সহায়তা পাচ্ছে। সবচেয়ে বেশি ৮১ দশমিক ৪ শতাংশ ভাতা পাচ্ছে ভুটানিজ পরিবারগুলো।

পাকিস্তানের ক্ষেত্রে এই হার ৪০ দশমিক ২ শতাংশ, আফগানিস্তান ৬৮ দশমিক ১ শতাংশ, মিয়ানমার ৬৯ দশমিক ২, নেপাল ৩৪ দশমিক ৮ শতাংশ, চীন ৩২ দশমিক ৯ শতাংশ, ইসরায়েল/ফিলিস্তিন ২৫ দশমিক ৯ শতাংশ, ইউক্রেন ৪২ দশমিক ৭ শতাংশ এবং এশিয়া (অন্যান্য/অনির্দিষ্ট) শ্রেণিতে ৩৮ দশমিক ৮ শতাংশ।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের গত বছরের মে মাসের এক প্রতিবেদনে জানা যায়, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে আনুমানিক তিন লাখ মানুষ নিজেদের বাংলাদেশি হিসেবে শনাক্ত করেছেন। বাংলাদেশি–আমেরিকানরা যুক্তরাষ্ট্রে বসবাসরত এশীয় বংশোদ্ভূত জনগোষ্ঠীর মধ্যে ১২তম বৃহত্তম গোষ্ঠী, যা দেশটির মোট এশীয় জনসংখ্যার প্রায় ১ শতাংশ।

সম্পর্কিত খবর