শিরোনাম
icon মজুরি বোর্ড গঠনের ঘোষণা, আন্দোলন নয় icon বাজার মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকা icon ঢাকায় বাস রুটে বড় পরিবর্তন icon মালয়েশিয়াগামীদের মেডিকেল ফি ৮ হাজার icon ২০৩০ পর্যন্ত কর অব্যাহতি চায় ডিবিএ icon কোন বোর্ডে পাসের হার কত? icon সোনার দামে বড় পতন icon এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ icon কৃষিঋণ মওকুফে চাঙা গ্রামীণ অর্থনীতি icon এইচএসসির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে icon সংঘাত দীর্ঘ হলে বাড়বে মূল্যস্ফীতি icon কমলা শাড়িতে মোহনীয় পরীমনি icon ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ১,২৬২ icon বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়ানোর আলোচনা icon পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু icon রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ
down of head

জাতিসঙ্ঘ মহাসচিবের আহ্বান “হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত”

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একইসাথে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) নিউইয়র্কে জাতিসঙ্ঘের সদর দফতরে নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য জানান।

ব্রিফিংয়ে দুজারিক বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। আমি বলতে পারি যে মহাসচিব যুব আন্দোলনের নেতা শরিফ ওসমান বিন হাদির হত্যার নিন্দা জানিয়েছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য আহ্বান জানিয়েছেন।

দুজারিক আরো বলেন, মহাসচিব দেশের নির্বাচন সামনে রেখে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়া উত্তেজনা কমাতে এবং সহিংসতা এড়াতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ জানান, যেন একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় থাকে।

এর আগে ওসমান হাদি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি এক বিবৃতিতে বলেন, হাদির হামলার দ্রুত, নিরপেক্ষ, গভীর ও স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য আমি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সাথে এ ঘটনায় জড়িতদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহির আওতায় আনতে হবে।

সম্পর্কিত খবর