শিরোনাম
icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত
down of head

ই–কমার্স রপ্তানিতে বড় ছাড়

ই–কমার্স রপ্তানিতে বড় সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ই–কমার্স বা ক্ষুদ্র রপ্তানিতে এক্সপোর্ট ঘোষণাপত্র (ইএক্সপি) ছাড়া সর্বোচ্চ ১ হাজার মার্কিন ডলার সমপরিমাণ পণ্য রপ্তানি করা যাবে। এর আগে এই সীমা ছিল ৫০০ ডলার।

(৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ–সংক্রান্ত দুইটি পৃথক নির্দেশনা জারি করা হয়। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এই পদক্ষেপ অনলাইন ভিত্তিক ক্ষুদ্র রপ্তানিকারকদের ডিজিটাল প্ল্যাটফর্মে লেনদেন আরও উৎসাহিত করবে।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, এসব ঘোষণামুক্ত রপ্তানির আয় এখন বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) প্ল্যাটফর্মের মাধ্যমে দেশে আনা যাবে। অর্থাৎ রপ্তানিকারকরা সরাসরি মোবাইল ওয়ালেট বা ডিজিটাল অ্যাকাউন্টে রপ্তানি আয়ের টাকা গ্রহণ করতে পারবেন।

এতদিন শুধু তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানির আয় ফিরিয়ে আনতে এমএফএস ও পিএসপিকে অনুমতি দেওয়া ছিল। নতুন নীতিমালায় তাদের কার্যপরিধি বিস্তৃত হলো স্বল্পমূল্যের পণ্য রপ্তানি আয়ের ক্ষেত্রেও।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে, এসব লেনদেন সম্পন্ন করতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কাঠামোর শর্তাবলি অবশ্যই মেনে চলতে হবে।

সম্পর্কিত খবর