শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

লেনদেন বেড়েছে ডিএসইতে, সূচকের মিশ্র প্রতিক্রিয়া

ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাজারে অধিকাংশ কোম্পানি ও ফান্ডের শেয়ারের দর কমলেও, টাকার অংকে লেনদেন বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ডিএসইর আজ প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৪ পয়েন্টে। অপর সূচক ডিএসইএস ১ দশমিক ৫৪ পয়েন্ট হ্রাস পেয়ে ১ হাজার ৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৪ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭৩ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪৫১ কোটি ৩৭ লাখ টাকা লেনদেন হয়। যা আগের কার্যদিবসের ৩৯৪ কোটি ১৮ লাখ টাকার তুলনায় বেড়েছে। এই লেনদেনে মোট ৩৯৯টি কোম্পানি ও ফান্ডের শেয়ার ও ইউনিটের হাতবদল হয়েছে।

আজ লেনদেনে অংশ নেওয়া ১৩৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ১৯৯টির দাম কমেছে এবং ৬৬টির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

সম্পর্কিত খবর