শিরোনাম
icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি
down of head

আন্তঃবিভাগ ফুটবল ফেস্ট

(২৮ সেপ্টেম্বর) সকালে রয়েল মাল্টিস্পোর্টস এরেনায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

আজ (২৮ সেপ্টেম্বর) সকালে রয়েল মাল্টিস্পোর্টস এরেনায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ‘আইএসইউ ফুটবল ফেস্ট, সিজন-১’ শুরু হয়েছে |

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ‘আইএসইউ ফুটবল ফেস্ট, সিজন-১’।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইএসইউর উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। উদ্বোধন শেষে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা শারীরিক সক্ষমতা বাড়ায়, মানসিক দৃঢ়তা গড়ে তোলে এবং শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মনোভাব শেখায়।

তিনি আরো বলেন, এ ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, সৌহার্দ্য ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলবে। নিয়মিত খেলাধুলার আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে ও ভবিষ্যতের জীবনে সাফল্যের পথ তৈরি করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ড. মনিরুল হাসান মাসুম ও মডারেটর মুহাম্মদ আবু নাজিম। সভাপতিত্ব করেন স্পোর্টস ক্লাবের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আলী।

মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এবারের আসরে মোট ৯টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো— অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মার্চেন্ট ম্যাভেরিক্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের টেক্সটাইল ওয়ারিয়ার্স এবং টেকটিক্যাল টেক্স, ব্যবসায় প্রশাসন বিভাগের ডিবিএ প্রাইম ভেলর এবং ডিবিএ লেগেসি ইউনাইটেড, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সাইবার স্ট্রাইকার্স এবং বাইনারি ব্লাস্টার্স, আইন বিভাগের লিগাল ঈগল এবং ইংরেজি বিভাগের ইংলিশ ইনভিন্সিবলস।

সম্পর্কিত খবর