শিরোনাম
icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত
down of head

কোন হলে ভোটার সংখ্যা কত

জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে।

আজ(১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোট শুরুর পর বিভিন্ন হলে ধীরে ধীরে বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি। ভোটার সংখ্যা ও কম নয়। বৃষ্টির জন্য উপস্থিতি কিছুটা কম আছে।

১০ নম্বর ছাত্র হলে প্রথম ১ ঘণ্টা ১০ মিনিটে ভোট দিয়েছেন মাত্র ৭ জন। এ তথ্য নিশ্চিত করে হলের প্রাধ্যক্ষ রেজাউল রকিব বলেন, অনেকে ভোট দেওয়ার জন্য সারিতে অপেক্ষা করছেন। ধীরে ধীরে ভোটারের উপস্থিতি বাড়ছে।

আ ফ ম কামালউদ্দিন হলে প্রথম এক ঘণ্টায় ভোট দিয়েছেন ২৯ জন। এ হলে মোট ভোটার সংখ্যা ৩৩৩ জন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা শিবলী নোমান।

শহীদ সালাম বরকত হলে মোট ভোটার ২৯৯ জন। এর মধ্যে প্রথম এক ঘণ্টায় ভোট দিয়েছেন ২০ জন। তথ্যটি জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা এস এম এ মওদুদ আহমেদ।

অন্যদিকে শহীদ তাজউদ্দীন আহমদ হলে সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত মোট ১২০টি ভোট পড়েছে। এই হলে মোট ভোটার ৯৪৭ জন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আলমগীর কবির।

বিশ্ববিদ্যালয়ের ১৫ নম্বর ছাত্রী হলে প্রথম দেড় ঘণ্টায় ভোট দিয়েছেন ১০০ জন। হলটিতে মোট ভোটার সংখ্যা ৫৭১। প্রাধ্যক্ষ শামীমা নাছরিন জলি এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর