প্রধান উপদেষ্টার সঙ্গে তিন দলের বৈঠক

বর্তমান পরিস্থিতি ও নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামায়াত ও এনসিপির বৈঠক আগামীকাল (৩১ আগস্ট) অনুষ্ঠিত হবে।

আজ (৩০ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

প্রেস সচিব বলেন, ‘নির্বাচন ঠিক ফেব্রুয়ারির ১৫ তারিখের আগে হবে। কোনও ধরনের ষড়যন্ত্র এটাকে থামাতে পারবে না।’

প্রেস সচিব আরো বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত হবে। এ সময় সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দেন তিনি।

নির্বাচন হওয়ার মতো পরিবেশ আছে জানিয়ে তিনি বলেন, কোনো শক্তি ও ষড়যন্ত্র এটা থামাতে পারবে না।

সম্পর্কিত খবর