শিরোনাম
icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫
down of head

দ্রুততম মানবের মুকুট ফিরলো ইমরানুরের

ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা ইমরানুর রহমান। গত সাত-আট মাস ছিলেন ট্র্যাকের বাইরে।

চোটের কারণে শেষ করতে পারেননি নিয়ে গত বছর প্যারিস অলিম্পিকের দৌড়।তবে দীর্ঘ লড়াই শেষে ট্র্যাকে ফিরেছেন ইমরানুর।

আজ(২২ আগস্ট) জাতীয় অ্যাথলেটিকসের সামার মিটে অংশ নিয়ে আবার দেশের দ্রুততম মানব হয়েছেন ৩২ বছর বয়সি এই স্প্রিন্টার।

গত ফেব্রুয়ারিতে ৪৮তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় দেশের দ্রুততম মানবের মুকুট হারিয়েছিলেন ইমরান। তার অনুপস্থিতিতে দ্রুততম মানবের খেতাব ফিরে পান মোহাম্মদ ইসমাইল। সেই ইসমাইলকে হারিয়েই আজ আবার দেশের দ্রুততম মানব হলেন ইমরানুর।

তিন বছরের ব্যবধানে দেশের অন্যতম সেরা স্প্রিন্টারের খেতাব জিতেছেন যুক্তরাজ্য প্রবাসী এই ক্রীড়াবিদ। ১০০ মিটারে জাতীয় রেকর্ড গড়েছেন। টানা তিনবার হয়েছেন দ্রুততম মানব।

২০২৩ সালে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ৬০ মিটারে সেরা হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন ইমরানুর। এছাড়া লন্ডনের একটি মিটে ১০.১১ সেকেন্ডে দৌড়ে গড়েছিলেন নতুন রেকর্ড। এই টাইমিং এখন বাংলাদেশের জাতীয় রেকর্ড হিসেবেও গণ্য হচ্ছে।

সম্পর্কিত খবর