শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

১ লাখ ৩৪ হাজার কোটি টাকার ঋণ খেলাপি

নবায়ন করা ঋণ পুনরায় খেলাপি হয়ে যাচ্ছে। এ কারণে নবায়ন করেও খেলাপি ঋণের ঊর্ধ্বগতি কমানো যাচ্ছে না।

গত বছর ব্যাংক খাতে ৮৬ হাজার কোটি টাকার ঋণ বিশেষ সুবিধা নিয়ে খেলাপিরা নবায়ন করেছেন। ওই বছর পর্যন্ত নবায়ন করা ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৩ লাখ ৪৮ হাজার কোটি টাকা। এর মধ্যে পুনরায় ১ লাখ ৩৪ হাজার কোটি টাকার ঋণ খেলাপি হয়েছে। নবায়ন করা ঋণ পুনরায় খেলাপি হওয়ার ক্ষেত্রে এটিই সর্বোচ্চ।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবছর কেন্দ্রীয় ব্যাংক এ প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে দেখা যায়, গত বছর ব্যাংক খাতে মোট ৮৬ হাজার কোটি টাকার খেলাপি ঋণ নবায়ন করা হয়েছে। এ ঋণসহ নবায়ন করা মোট ঋণের স্থিতি গত বছর শেষে দাঁড়িয়েছে ৩ লাখ ৪৮ হাজার কোটি টাকা। এর মধ্যে গত বছর পর্যন্ত পুনরায় খেলাপি হয়েছে ১ লাখ ৩৪ হাজার কোটি টাকার ঋণ। যে কারণে বিশেষ ছাড়ে নবায়ন করেই খেলাপি ঋণ কমানো যাচ্ছে না। বাকি ২ লাখ ১৫ হাজার কোটি টাকার নবায়ন করা ঋণ এখনো নিয়মিত হিসাবে রয়ে গেছে। অর্থাৎ নবায়ন করা ঋণের মধ্যে পুনরায় খেলাপি হয়েছে ৩৮ দশমিক ৪২ শতাংশ ঋণ। নিয়মিত হিসাবে রয়েছে ৬১ দশমিক ৫৮ শতাংশ ঋণ।

নবায়ন করা ঋণের মধ্যে গত বছরই সবচেয়ে বেশি খেলাপি হয়েছে। ২০২৩ সালে এ ঋণের স্থিতি ছিল ৫৪ হাজার ৬০ কোটি টাকা। সে হিসাবে অর্ধেকের বেশি নবায়ন করা ঋণ গত বছরে খেলাপি হয়েছে।

গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর ব্যাংক খাতে লুটপাটের চিত্র প্রকাশ হচ্ছে। ওই সময়ে রাজনৈতিকভাবে প্রভাবশালীদের ঋণ বিশেষ ছাড়ে নবায়ন করা হয়েছিল। সেগুলোর কিস্তি পরিশোধ না করলেও ব্যাংক তা খেলাপি করেনি। নিয়মিত হিসাবেই রেখে দিয়েছিল। সরকার পতনের পর তা খেলাপি করা হয়েছে। যে কারণে নবায়ন করা ঋণ গত বছর বেশি খেলাপি হয়েছে।

প্রতিবেদনের তথ্যে দেখা যায়, ব্যাংকগুলোতে খেলাপি ঋণের প্রবণতা বেড়েছে। যে কারণে ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি ও মূলধন ঘাটতি বেড়েছে। মূলধন ঘাটতি সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। এতে ব্যাংকগুলোর দুর্বলতা ক্রমেই প্রকট হচ্ছে। খেলাপি ঋণের অর্ধেকেরও বেশি রয়েছে শীর্ষ ৫টি ব্যাংকে।

সম্পর্কিত খবর