শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

যুবসমাজ খেলাধুলায় যুক্ত থাকলে বিপথগামী হবে না

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, খেলাধুলায় যুক্ত থাকলে যুবসমাজ বিপথগামী হবে না।

এজন্য যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। আমরা খেলাধুলাকে অনেক বেশি গুরুত্ব দিতে চাই। গত শুক্রবার রাতে কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ গলফ ফেডারেশনের অ্যাডহক কমিটির সভায় তিনি এ কথা বলেন।

সম্প্রতি বাংলাদেশ গলফ ফেডারেশনের নির্বাহী কমিটি ভেঙে দিয়ে নতুন করে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এ কমিটির সভাপতি। সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাঈদ সিদ্দিকি। এ ছাড়া সিনিয়র সহসভাপতি লে. জেনারেল মো. শাহিনুল হক, সহসভাপতি মেজর জেনারেল (অব.) এ কে এম আব্দুল্লাহিল বাকী, সহসভাপতি হাফিজুর রহমান খান, যুগ্ম সম্পাদক কর্নেল সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালেহিন মনোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল মঈন, আরশি হায়দার, ব্রিগেডিয়ার জেনারেল আনিসউজ্জামান খান, মেজবাহ্-উল-হক, প্রফেসর শাহিন মাহবুবা হক, মো. জহিরুল ইসলাম, স্কোয়াড্রন লিডার (অব.) মো. দিদারুল ইসলাম, সারেক রহিম, লে. কমান্ডার (অব.) কামার আলম, কর্নেল (অব.) মো. মাহবুবুর রহমান, মেজর (অব.) মাহমুদুর রহমান চৌধুরী।

সেনাপ্রধান বাংলাদেশ গলফ ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটিকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন নতুন সংবিধান ও নির্বাচন গলফ ফেডারেশনকে আরও দায়িত্বশীল ও অংশীদারিমূলক প্রতিষ্ঠানে পরিণত করবে। গলফ খেলাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এবং নতুন খেলোয়াড় তৈরির জন্য ফেডারেশন কার্যকর ভূমিকা রাখবে।

সম্পর্কিত খবর