শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বাংলাদেশ থেকে পোশাক উৎপাদন করতে চায় এক ভারতীয় প্রতিষ্ঠান

ভারতীয় পণ্যে শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর থেকে বড় সমস্যার মুখে পড়েছে ভারতের পোশাক তৈরির প্রতিষ্ঠান পার্ল গ্লোবাল। যুক্তরাষ্ট্রে তাদের ক্রেতাদের মধ্যে রয়েছে গ্যাপ ও কোলসের মতো প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের এসব প্রতিষ্ঠান থেকে উদ্বেগ প্রকাশ করে ফোনকল আসছে।

এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছে পোশাক উৎপাদনকারী কোম্পানি পার্ল গ্লোবাল। গ্যাপ ও কোহল’স সহ বিভিন্ন ব্র্যান্ডের পোশাক ভারতে উৎপাদন করে যুক্তরাষ্ট্রে রপ্তানি করে তারা। কিন্তু এখন যেহেতু ভারত থেকে গেলে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে তাই পার্ল গ্লোবাল ভারত থেকে তাদের উৎপাদন সরিয়ে বাংলাদেশসহ চারটি দেশে নিয়ে যাবে।

৭ আগস্ট পার্ল গ্লোবালের মহাপরিচালক পল্লব ব্যানার্জি বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মার্কিন ক্রেতাদের চাপে পড়েই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

পল্লব ব্যানার্জি বলেছেন, মার্কিন ক্রেতাদের তারা প্রস্তাব দিয়েছেন ভারতে যেসব পোশাক উৎপাদন হতো সেগুলো এখন তাদের বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং গুয়েতেমালার ১৭টি কারখানায় নিয়ে যাওয়া হবে। এতে করে উচ্চ শুল্ক এড়ানো যাবে।

তিনি বলেছেন, সব ক্রেতারা সার্বক্ষণিক আমাকে ফোন দিচ্ছেন। তারা চান আমরা উৎপাদন ভারত থেকে অন্য কোনো দেশে নিয়ে যাই।

গত এপ্রিলে ট্রাম্প সর্বপ্রথম পারস্পরিক শুল্ক আরোপ করেন। ওই সময় বাংলাদেশ, ভিয়েতনাম ও চীনের ওপর যে পরিমাণ শুল্ক আরোপ করা হয়েছিল তার তুলনায় ভারতের ওপর শুল্ক কম ছিল। এতে ভারতীয় পোশাক রপ্তানিকারকরা স্বপ্ন দেখা শুরু করেছিলেন তারা এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ ও ভিয়েতনামের মার্কিন বাজার ধরবেন। তবে ট্রাম্প মাত্র এক সপ্তাহে নয়াদিল্লির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ায় পালটে গেছে সব হিসাব নিকাশ।

পার্ল গ্লোবালের এ কর্মকর্তা রয়টার্সকে আরও জানিয়েছেন, কিছু মার্কিন ক্রেতা ভারতে উৎপাদিত পণ্যই নিতে চায়। তবে তারা শর্ত দিয়েছে, এক্ষেত্রে ট্রাম্প যে শুল্কের বোঝা চাপিয়েছেন সেটির ভাগ তাদেরও নিতে হবে। কিন্তু বিষয়টি কোম্পানিটির জন্য ভালো কোনো অপশন নয়। অর্থাৎ পার্ল গ্লোবাল শুল্কের কোনো বোঝা নিতে চায় না।

কোনো কোনো মার্কিন ক্রেতা এমন প্রস্তাব দিয়েছে তাদের নাম প্রকাশ করেননি পল্লব ব্যানার্জি।

সম্পর্কিত খবর