ঢাকা ইন্স্যুরেন্স বার্ষিক সভায় ১০ শতাংশ লভ্যাংশ

ঢাকা ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়।

আজ (০৭ আগস্ট) পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান হামিদা রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক মোহাম্মদ মাসুম, এম, মফিজুল ইসলাম, মো. মোক‌সেদ আলী সর্দার, রেজা উ‌দ্দিন আহ‌মেদ, ফয়সাল আহ‌মেদ, ম‌সিহুল হক‌ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বায়েজীদ মুজতবা সিদ্দিকী, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ আবুল হা‌সিম এবং কোম্পানি সচিব মোহাম্মদ আহ্সান উল্লাহসহ শেয়ারহোল্ডারগণ।

বার্ষিক সাধারণ সভায় সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের র্সবসম্মতক্রিমে ১০ শতাংশ নগদ লভ্যাংশসহ সকল আলোচ্যসূচি অনুমোদন করা হয়।

সম্পর্কিত খবর