শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বাড়ি ফিরে তৃপ্তির হাসি হেসেছে শুভশ্রী

প্রায় দশ বছর পর এক মঞ্চে হাজির হয়ে রীতিমতো আলোড়ন তৈরি করলেন ওপার বাংলার জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি। এক সঙ্গে কাজ করতে গিয়ে বন্ধুত্ব, তারপর প্রেম এরপর বিচ্ছেদ।

এতটা বছর পেরিয়ে তাদের দুজনকে এক মঞ্চে পেয়ে উচ্ছ্বসিত উপস্থিত দর্শক, সেইসঙ্গে ভক্ত অনুরাগীরা। গতকাল সোমবার তাদের আসন্ন সিনেমা ‘ধূমকেতু’র ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়ে নিজেদের মধ্যে দূরত্ব যেন খানিকটা মিটিয়েই নিলেন।

নানা প্রশ্নোত্তর পর্ব শেষে দুজনের দুজনের সঙ্গে সেলফি তুলেন, এরপর একইসঙ্গে স্টেজ পারফর্মও করেন। সেই অনুষ্ঠানের মুহূর্ত যেন সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল।
দেব-শুভশ্রীকে একসঙ্গে পেয়ে ভক্তরা এমন খুশি, তেমনি তাদের দুজনকে একসঙ্গে দেখে শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী কিংবা দেবের প্রেমিকা রুক্মিণী কি ভাবছেন বা বলছেন, তা জানার জন্য উন্মুখ হয়ে রয়েছেন নেটিজেনরা।

তবে পুরো বিষয়টিকে বেশ স্বাভাবিকভাবে অর্থাৎ প্রফেশনাল ভাবেই দেখছেন রাজ চক্রবর্তী।

ভক্তদের দেওয়া দেব-শুভশ্রীর ‘দেশু’ নামটিও তার ভীষণ ভালো লেগেছে বলে জানান।
অনুষ্ঠানে নিজে উপস্থিত না থাকলেও সম্প্রচারও দেখেননি তিনি। বললেন, ‘আমার অনেক কাজ ছিল, অনেক মিটিং ছিল। তা ছাড়া, আমি তো এই অনুষ্ঠানে যেতে পারি না! আমি এই ছবির সঙ্গে সরাসরি যুক্ত নই, তৃতীয় পক্ষ।

এটা তো আমার বিয়ে হচ্ছে না যে আমাকে থাকতে হবে। এটা একটা অনুষ্ঠান। অনুষ্ঠানটি দেখিনি। অনেকগুলো ‘জুম কল’ ছিল। তাতে ব্যস্ত ছিলাম।

রাতে যদিও অনুষ্ঠান নিয়ে গল্প হয়েছে। তখন আরও ভালো করে শুনেছি।’
দেব-শুভশ্রীর দেখা হওয়া প্রসঙ্গে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ বলেন, ‘পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার থেকেও বেশি জরুরি, এত দিন পরে ‘ধূমকেতু’র মুক্তি। একটা জুটি আবার ফিরছে, সেটাও বড় ব্যাপার। পুরনো বন্ধুত্বের কথা ওদের মাথায় ছিল কি না জানি না। ওদের কাছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, অনেক দিন পরে ওরা একটা জায়গায় আসছে। সেটা যেন সফল হয়। এটাই স্বাভাবিক।’

এরপর তিনি বলেন, দেবের ‘‘‘প্রাক্তন বান্ধবী’ শুভশ্রী আমার স্ত্রী। প্রত্যেক মানুষের ‘অতীত’ আছে। আপনার জীবনেও হয়তো আছে। সেটা নিয়ে কথা বললে কি আপনার ভালো লাগবে? মানুষের অতীত নিয়ে কথা বলা উচিত নয়। এটা কোনো অপরাধ নয়। তার মধ্যে অনেক স্মৃতি আছে, অনেক ইতিবাচক দিক রয়েছে। সেটা আছে বলেই সোমবারের অনুষ্ঠান এত সুন্দর, এত সফল। আমি একে সম্মান করি, ঈর্ষা করি না।’’

অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে শুভশ্রী তৃপ্তির হাসি হেসেছে বলেও জানালেন রাজ চক্রবর্তী। বললেন, ‘শুভশ্রীর মুখে তৃপ্তির হাসি ছিল। খুব ভালো হয়েছে অনুষ্ঠান, উপস্থিত প্রত্যেকে খুশি। বলছিল আর তৃপ্তির হাসি হাসছিল।’

এদিকে আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী জুটি অভিনীত শেষ ছবি ‘ধূমকেতু’। এটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি।

সম্পর্কিত খবর