শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

লালমনিরহাটে আস্থা লাইফের অফিস উদ্বোধন

“সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি” এই শ্লোগানকে সামনে রেখে বুধবার ( ৩০ জুলাই ) লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানা সংলগ্ন তুষভান্ডার বাজারে আশরাফী মার্কেট এর ৩য় তলায় বাংলাদেশ সেনাবাহিনীর ‘আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট’ এর একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর নতুন শাখা অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ)। জনাব সাজেদ আহমেদ তাশহুদ (বাপ্পী), হেড অব ইন্ডিভিজুয়াল বিজনেস ডিপার্টমেন্ট, মোঃ মিজানুর রহমান কিরন, ইনচার্জ ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ইন্স্যুরেন্স খাত প্রচুর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীও জনগণের সেবায় তাদের কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরো বলেন, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত একটি জীবন বীমা প্রতিষ্ঠান, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। তিনি উল্লেখ করেন যে, আস্থা লাইফের মাঠ পর্যায়ের প্রতিটি সদস্য সেনাবাহিনীর আদর্শে উদ্বুদ্ধ এবং সেবার ব্রত নিয়ে জীবন বীমার সুবিধা জনগণের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর।

আরো উপস্থিত ছিলেন আস্থা লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সেলস ফোর্স, বীমা গ্রাহক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সমিতির প্রধান ও স্থানীয় পত্রিকার সাংবাদিকগণ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত আস্থা লাইফ ইন্স্যুরেন্স জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে ‘নতুন ধারার বীমা’ সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে অত্যন্ত উচুমানের দৃষ্টান্ত স্থাপনপূর্বক বীমা শিল্পে শতভাগ গ্রাহক সেবা নিশ্চিতকরণে রোল মডেল হিসেবে অবদান রেখে চলছে।

সম্পর্কিত খবর