ব্যাংকগুলোতে আকর্ষণীয় মুনাফার সঞ্চয় স্কিম চালু

তীব্র তারল্য সংকটে থাকা ব্যাংকগুলো এখন উচ্চ সুদে আমানত নিচ্ছে। এ জন্য চালু করেছে আকর্ষণীয় মুনাফার সঞ্চয় প্রকল্প।

সুদের হার কমানোর কারণে আমানতকারীরা ব্যাংকে সঞ্চয় রেখে ভালো মুনাফা পায়নি। আমানতের সুদের হারের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করার পর ব্যাংকগুলো এখন সুদের হার বাড়িয়ে আকর্ষণীয় মুনাফার সঞ্চয় প্রকল্প চালু করেছে।

কোনো ব্যাংক ১২ থেকে ১৩ শতাংশ সুদে আমানত নিচ্ছে। জমা টাকা সাড়ে ৫ বছরে দ্বিগুণ হবে এমন প্রকল্পও কোনোচালু করেছে। ফলে আমানতকারীরা এখন ব্যাংকমুখী হয়েছেন।

বিশেষ করে দেশীয় যেসব ব্যাংকে লুটপাট হয়েছে, সেসব ব্যাংক এখন আমানতকারীর টাকা ফেরত দিতে পারছে না। ফলে এসব ব্যাংক এখন ১২ থেকে ১৩ শতাংশ সুদে আমানত সংগ্রহের চেষ্টা করছে। কিন্তু তাতেও কাঙ্ক্ষিত সাড়া মিলছে না।

তবে সরকারি খাতের জনতা ব্যাংকসহ কয়েকটি ভালো ব্যাংক ১০ থেকে ১১ শতাংশ সুদে আমানত নিচ্ছে। তারা ভালো আমানত সংগ্রহ করেছে।

সম্পর্কিত খবর