শিরোনাম
icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা
down of head

বার্ন ইনস্টিটিউট থেকে ছাড় পেল আরো ১ জন, সংকটাপন্ন ৩

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন আরো একজনকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। তার নাম ফারজানা ইয়াসমিন (৪৫)। তিনি ওই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা।

আজ (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

তিনি জানান, মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনো ভর্তি রয়েছে ৩২ জন। তাদের মধ্যে ২৭ জনই শিশু।

তিনি আরও বলেন, ‘স্বস্তির খবর হচ্ছে এই মুহূর্তে কেউ নেই ভেন্টিলেশনে। বরং একজনকে আইসিইউ থেকে আনা হয়েছে সাধারণ ওয়ার্ডে, যা চিকিৎসায় অগ্রগতির ইঙ্গিত।

এখন আইসিইউতে রয়েছে ২ জন, আর সিভিয়ার অবস্থায় চিকিৎসাধীন ৭ জন। তবে সংকটাপন্ন অবস্থায় ৩ জন।
ডা. নাসির উদ্দিন জানান, আজকের পর থেকে আর আনুষ্ঠানিক ব্রিফিং হবে না—সব তথ্য জানানো হবে কেবল মেসেজের মাধ্যমে।

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৩৪ জন।

যাদের মধ্যে বার্ন ইনস্টিটিউটে ১৮ জন, সিএমএইচে ১৪ জন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন এবং ইউনাইটেড হাসপাতালে ১ জন।

সম্পর্কিত খবর