শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

বি‌জিআই‌সি ও সন্ধানী লাইফের শরিয়াহ ফান্ডের ট্রাস্ট ডিড স্বাক্ষর

সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড তার প্রথম ২৫ কোটি টাকার শরিয়াহ মিউচুয়াল ফান্ডের ট্রাস্ট ডিড বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি পিএলসি’র সাথে স্বাক্ষর করেছে।

(২৭ জুলাই) বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি পিএলসি’র (বিজিআইসি) কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে, গত ১৩ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ট্রাস্ট ডিড অনুমোদন করে।

দেশের স্বনামধন্য মার্চেন্ট ব্যাংক সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড (এসএলএফএল) এই তহবিলের পৃষ্ঠপোষক এবং বিজিআইসি, একটি তালিকাভুক্ত সাধারণ বীমা কোম্পানি, এই তহবিলের ট্রাস্টি হিসেবে ট্রাস্ট ডিডে স্বাক্ষর করে।

এসএলএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ নজরুল ইসলাম, এফসিএমএ, এসিএমএ, সিজিএমএ (যুক্তরাজ্য) এবং বিজিআইসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ সাইফুদ্দিন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই তহবিলের প্রাথমিক আকার নির্ধারণ করা হয়েছে ২৫ কোটি টাকা। তহবিলটি পরিচালনার দায়িত্বে থাকবে সন্ধানী এসেট ম্যানেজমেন্ট লিমিটেড (সন্ধানী এএমএল)।

এটি সন্ধানী এএমএল-এর দ্বিতীয় ওপেন-এন্ডেড মিউচুয়াল ফান্ড এবং প্রথম শরিয়াহভিত্তিক ফান্ড। শরিয়াহ ভিত্তিক বিনিয়োগকারীদের জন্য ঝুঁকি-সমন্বিত আকর্ষণীয় মুনাফা প্রদানের লক্ষে ফান্ডটি গঠন করা হয়েছে।
এসেট ম্যানেজমেন্ট কোম্পানিটি পেশাদারভাবে ফান্ড পরিচালনার নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি প্রচলিত ও ডিজিটাল উভয় মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য সহজলভ্য করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

সম্পর্কিত খবর