শিরোনাম
২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৭৯ শতাংশশাহজালালে আড়াই কোটির স্বর্ণ-সিগারেট আটকমাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীরবিডিনিউজের প্রধান সম্পাদক আর নেই
down of head

আইডিআরএর সিদ্ধান্ত চেম্বার আদালতে বহাল
যমুনা লাইফে সিইও নিয়োগে কোন বাধা নেই

যমুনা লাইফে নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগে আর কোন আইনগত বাঁধা নেই। প্রতিষ্ঠানের সিইও নিয়োগ স্থগিত চেয়ে বিশ্বজিৎ কুমার মন্ডলের করা আবেদন নামঞ্জুর করেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

আজ রোববার আবেদনটির শুনানি শেষে তা না মঞ্জুর করে কার্যতালিকা থেকে বাদ দেন (আউট অব লিস্ট) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত।

কোম্পানিটিতে বীমা আইন অনুযায়ী সিইও নিয়োগে আইডিআরএ’র দেয়া নির্দেশনা ও সংবাদপত্রে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত চেয়ে বিশ্বজিৎ মন্ডল এই আবেদন করেন।

এর আগে (২৭ মে) যমুনা লাইফের সিইও পদে বিশ্বজিৎ কুমার মন্ডলের নিয়োগ না-মঞ্জুর করে আইডিআরএ’র দেয়া চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একইসঙ্গে বিষয়টি নিষ্পত্তি করতে হাইকোর্ট বিভাগকে নির্দেশ দেয়া হয়। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) আবেদনের শুনানি চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

এর আগে বিশ্বজিৎ মন্ডলের দায়ের করা রিটের শুনানি নিয়ে গত ২৯ এপ্রিল আইডিআরএ’র সিদ্ধান্তে দুই মাসের জন্য স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের ওই স্থগিতাদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে আইডিআরএ।

জানতে চাইলে আইডিআরএ’র আইনজীবী গণমাধ্যমকে বলেন, চেম্বার আদালত বিশ্বজিৎ কুমার মন্ডলের নিয়োগ না-মঞ্জুর করে আইডিআরএ’র দেয়া চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন।

চেম্বার আদালতের এই আদেশের ফলে যমুনা লাইফের সিইও পদে বিশ্বজিৎ কুমার মন্ডলের দায়িত্ব পালনের আর কোনো সুযোগ থাকছে না।

আইডিআরএর গণমাধ্যম ও যোগাযোগ পরামর্শক সাইফুন্নাহার সুমিও বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ০৬ এপ্রিল যমুনা লাইফ ইন্স্যুরেন্সের (সিইও) পদে ড. বিশ্বজিৎ কুমার মন্ডলের নিয়োগ প্রস্তাব না-মঞ্জুর করে চিঠি দেয় আইডিআরএ। একইসঙ্গে কোম্পানিটিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের জন্য নতুন প্রস্তাব পাঠাতে পরিচালনা পর্ষদকে অনুরোধ জানানো হয়।

সম্পর্কিত খবর