শিরোনাম
icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত icon সূচকের পতনে চলছে লেনদেন icon আবারও কমল সোনার দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮ জন
down of head

সুহৃদের লভ্যাংশে প্রতারণা, মামলা করবে বিএসইসি

 

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড লভ্যাংশ ঘোষণার বিষয়ে প্রতারণা করেছে। আর্থিক সামর্থ্য না থাকা সত্ত্বেও কোম্পানিটি ৩০ জু, ২০১৯ তারিখে সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। কিন্তু লভ্যাংশের টাকা আর বিনিয়োগকারীদের পরিশোধ করা হয়নি।

এ ঘটনায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।

আজ রোববার (৩ অ্টোবর) অনুষ্ঠিত বিএসইসির ৭৯৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

উল্লেখ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ২০১৯ সালের নভেম্বর মাসে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। কিন্তু দীর্ঘদিন পরেও ওই লভ্যাংশ বিতরণ করা হয়নি। এ বিষয়ে বেশ কিছু বিনিয়োগকারী বিএসইসিতে অভিযোগ করলে চলতি বছরের ২৭ জানুয়ারি বিএসইসি একটি তদন্ত কমিটি গঠন করে। এই কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, লভ্যাংশ দেওয়ার মতো আর্থিক সামর্থ্য নেই জেনেও কোম্পানির তৎকালীন পরিচালনা পরিষদ ওই লভ্যাংশ ঘোষণা করেছিল।

সম্পর্কিত খবর