শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের গভীর শোক প্রকাশ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস) ।

আজ (২২ জুলাই) মাইলস্টোন স্কুল ট্র্যাজেডি সম্পর্কে এক বিবৃতিতে সংগঠনের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তারা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, “এই ভয়াবহ দুর্ঘটনা গোটা জাতিকে শোকাহত করেছে। কোমলমতি শিক্ষার্থীদের নির্মমভাবে প্রাণ হারানোর ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত।”

জেবস নেতারা আরও বলেন, “এ ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় তদন্ত এবং পদক্ষেপ গ্রহণ করতে হবে। একইসঙ্গে নিহতদের পরিবার ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ এবং সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

এর আগে সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান মাইলস্টোন স্কুলের একটি একাডেমিক ভবনে বিধ্বস্ত হলে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় অন্তত ২৭ জন নিহত এবং দেড় শতাধিক জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

সম্পর্কিত খবর