শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

সতর্ক বার্তা প্রোটেক্টিভ ইসলামী লাইফের

বীমা গ্রাহক ও চাকরি প্রার্থীদের জন্য সতর্ক বার্তা জারি করেছে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

আজ (২২ জুলাই) কোম্পানি কর্তৃপক্ষের বরাত দিয়ে গণমাধ্যমে পৃথক দু’টি সতর্ক বার্তা পাঠানো হয়।

এতে বলা হয়েছে, প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন বিভাগের কর্মকর্তা মো. মাহফুজ রানা, এসএএমডি (উন্নয়ন) চাকরিরত অবস্থায় অসৎ উপায় অবলম্বন করায় কোম্পানি থেকে সূত্র নং (প্রোটেক্টিভ/প্রঃকাঃ/উঃপ্রঃ/সিইও/৭৫/২০২৫ তারিখ: ০৩ জুন, ২০২৫) এর মাধ্যমে বরখাস্ত করা হয়।

উক্ত কর্মকর্তার সাথে কোন প্রকার আর্থিক লেন-দেন করলে তার দায়দায়িত্ব কোম্পানি বহন করবে না।

অপর সতর্ক বার্তায় বলা হয়, বিডি ডিসক্লোজার ডেভলপমেন্ট কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান সেবা প্রদানকারী হিসেবে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নাম ব্যবহার করে জনবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিষয়টি প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দৃষ্টি গোচর হয়েছে। আমরা এই মর্মে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করছি যে, উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির সাথে আমাদের কোম্পানির কোন সম্পর্ক নাই, বলে উল্লেখ করা হয় ওই সতর্ক বার্তায়।

সম্পর্কিত খবর