শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

আইডিআরএ চেয়ারম্যানের নিয়োগ কেন অবৈধ নয়- হাইকোর্ট

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের নিয়োগ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে অপসারন না করা কেন অবৈধ হবে না, এই মর্মে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ন সচিব বরাবরও রুল ইস্যু করা হয়েছে।

বিনিয়োগকারী আবু সালেহ মোহাম্মদ আমিন মেহেদীর জনস্বার্থে রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন মুস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার কারিশমা জাহান। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার কারিশমা জাহান।

রুলে বলা হয়েছে, আইডিআরএ চেয়ারম্যান ২০১৭ সালের ৯ মে ‘লাভস অ্যান্ড লাইভ অর্গানিকস লি:’ নামে একটি কোম্পানি আরজেএসসিতে নিবন্ধন করেন। যার পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিজে এবং স্ত্রী জান্নাতুল মাওয়াকে পরিচালক হিসেবে প্রতিষ্ঠা করেন।

এরপরে ২০১৮ সালের ২৮ জানুয়ারি ‘গুলশান ভ্যালি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লি:’ নামে আরেকটি কোম্পানি নিবন্ধন করেন। এটারও পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিজে এবং স্ত্রী জান্নাতুল মাওয়াকে পরিচালক হিসেবে প্রতিষ্ঠা করেন।

কিন্তু আইডিআরএ আইন, ২০১০ অনুযায়ি, কোন ব্যক্তি কোন কোম্পানির বা সংস্থার পরিচালক বা অন্য কোন পদে নিযুক্ত থাকলে, তিনি কর্তৃপক্ষের সদস্য হইবার বা থাকিবার যোগ্য হইবেন না।

ওই আইনের ধারা ৭(৩)(খ) অনুযায়ি, কোন ব্যক্তি চেয়ারম্যান বা সদস্য হইবার বা থাকিবার যোগ্য হইবেন না, যদি তিনি বীমা মধ্যস্থতাকারী বা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন কোন সংস্থার বা উক্তরুপ নিয়ন্ত্রণাধীন সংস্থা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালক, কর্মকর্তা বা কর্মচারী হন বা তিনি কোন কোম্পানি বা সংস্থার (সরকারি বা বেসরকারি) পরিচালক বা অন্য কোন পদে নিযুক্ত থাকেন।

এদিকে ১৪ ধারার উপ-ধারা (১) এর বিধান সাপেক্ষে, সরকার আইডিআরএর চেয়ারম্যান বা যেকোন সদস্যকে অপসারন করতে পারবে, যদি তিনি (গ) এই আইনের অধীণ চেয়ারম্যান বা সদস্য থাকার অযোগ্য হয়ে পড়েন।

(২) উপধারা (১) এ বর্ণিত কারনে চেয়ারম্যান বা কোন সদস্যকে তার পদে বহাল থাকিবার অযোগ্য মনে করিলে, সরকার উক্ত কারনের যথার্থতা যাচাই করিবার জন্য একটি তদন্ত কমিটি গঠন করবে এবং তদন্ত দাখিলের সময়সীমাও নির্ধারন করে দেবে।

এই আইনের পরেও দুটি কোম্পানির পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক হয়ে থাকা অবস্থায় তথ্য গোপন করে আইডিআরএ আইন ২০২০ এর ৭(৩)(খ) ধারার লঙ্ঘন করে মোশাররফ সদস্য ও চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন বলে রুলে জানানো হয়েছে। এছাড়া ওই দুই কোম্পানিতে এখনো নিয়োজিত আছেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ড. মোশাররফ হোসেন ২০১৮ সালের এপ্রিল মাসে আইডিআরএর সদস্য হিসেবে নিয়োগ পান। এরপরে ২০২০ সালের সেপ্টেম্বরে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।

সম্পর্কিত খবর