শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

আজ থেকে বিভিন্ন দেশে শুল্ক চিঠি পাঠানো শুরু হবে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার থেকে বিভিন্ন দেশের উদ্দেশ্যে প্রথম দফার শুল্ক চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন।

তার বেঁধে দেওয়া সময়সীমার আগে এসব দেশের সঙ্গে চুক্তি না হলে আগের মতো উচ্চ শুল্ক পুনরায় কার্যকর হবে।

ট্রাম্প বলেন, তিনি প্রথম দফায় ১৫টি চিঠি পাঠাবেন যাতে জানানো হবে, যদি সংশ্লিষ্ট দেশগুলো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে আমদানি পণ্যের ওপর তার পূর্বঘোষিত উচ্চ শুল্ক পুনরায় কার্যকর হবে।

তবে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, এই শুল্ক ব্যবস্থা ১ আগস্টের আগে কার্যকর হবে না—যা চুক্তির জন্য কিছুটা অতিরিক্ত সময় দিচ্ছে।

তিনি বলেন, শুল্কের এই সিদ্ধান্ত অবিলম্বে বুমেরাং হয়ে ফিরে আসবে না।
ট্রাম্প তা ট্রুথ স্যোশালে এক পোস্টে লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, সোমবার (জুলাই ৭) দুপুর ১২টা (ইস্টার্ন টাইম) থেকে বিভিন্ন দেশের কাছে ‘শুল্ক চিঠি’ অথবা চুক্তিপত্র পাঠানো শুরু হবে।’

পরবর্তী একটি পোস্টে তিনি হুমকি দিয়ে বলেন, যারা উদীয়মান ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা) জোটের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করছে, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

তিনি তাদের ‘অ্যান্টি-আমেরিকান’ মনোভাবের জন্য দায়ী করেন, কারণ তারা রবিবারের এক সম্মেলনে ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা করেছেন।

সম্পর্কিত খবর